
আলোহীন পথ চলায় অজস্র কল্পনায়
খুঁজে পেয়েছিলাম তারে,
সে ছিল অন্ধকারে বন্দী কারাগারে।
যে ছিল হৃদয়ের মধ্যে মণিতে,
অবেলায় কেন সে আগ্রাসীতে?
হৃদয়ের বিভাজনে যে অনল জ্বলছে
উন্মাদের মত করে কেঁদেছি তাতে।
ফের দেখা হবে কিনা জানিনা,
পরে জনমের পার__
কোথায় গিয়ে পাব সে শান্তির নীড়
যে ছিল হৃদয়ের গহীন কোণে
হৃদয় শূন্য করে গেল সে কোন দূরে
অন্ধ বিশ্বাস করেছিলাম তারে।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



