কার জন্য জন্য সাঁঝের মায়া, নদীর জলে চাঁদের ছায়া??
০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে নিঝুম রাতের তারা
নিয়ম ভাঙ্গা ছন্নছাড়া
দিশেহারা কার জন্যে?
জোছনা পেলে জোনাক পোকা
সপ্ন দেখা সহজ বোকা
হয় একরোখা অনন্যে।
ঘর কুনু এক মেঘের কনা
বিষাদ আলো জল জোস্না
আনমনা তোমার ডাকে!
কার জন্য অরন্য তার জমিয়ে রাখা
এ শুন্যতা খুব হাহাকারে লুকিয়ে রাখে!!
কার জন্য জন্য সাঁঝের মায়া
নদীর জলে চাঁদের ছায়া।।
ঘাঁস ফুল ও ফডিংও জানে
কেউ গোপনে একটা গানে,
সুরের টানে সেই সব কথা,
মুছিয়ে দেবে তোমার যত
দু্ঃখ সহর্নিত সুখবারতা।।
কার জন্য বিকেল সারা
জলজ কিছু মেঘের তারা,
বর্ষাধারা ভেজায় পাড়া,
বৃষ্টির সর্গীক কৌশলে
কাব্য কথায় আওয়াজ তোলে
স'দলবলে আত্মহারা।।
সাঁঝের আলোয় কাব্য হবে
জান তুমি কখন কবে,
খুব নিরবে কেউ কি জানে
বুনো ফুলের রঙ্গিন পাতায়
ইচ্ছে মত আঁকা খাতায়
নকশি কাঁথার আওহ্বানে
কার জন্যে হামলে পড়ে
রোজ সকালে সমস্বরে
তোমার ঘরে রোদের আলো
কানে বাজে তোমার কথা
সন্ধ্যা বেলার নিরবতায়
নিঃসঙ্গতায় হারালে!!
কার জন্যে সাঁঝের মায়া?
নদীর জলে চাঁদের ছায়া??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন