somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*****আমি একজন সামান্য ব্লগার হলেও ব্লগের একটা ক্ষুদ্র অংশ তাই কর্তৃপক্ষের কাছে জানতে চাই*****

৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বেশ কয়েকমাস আগে এই ব্লগটি পড়তাম। তারও অনেক পরে রেজিষ্ট্রেশন করি। তারও অনেক পরে প্রথম পাতায় একসেস পাই। তারপর থেকে আরও একটু উতসাহ পাই ব্লগে ঘন ঘন আসার। সময় বেশি পাইনা বলে লিখতে পারিনা কিন্তু পড়তেই আমার বেশি ভাল লাগে। কয়েকজন ব্লগারের লিখা আমার সবসময়ই ভাল লাগে আর পড়ার পর মনে হয় ব্লগে আসা হয়েছে সার্থক।
কিন্তু দু একজন ব্লগারের কান্ড কির্তী দেখে ব্লগে আসার ইচ্ছা মরে গিয়েছে। ব্লগাররা সবাই দেখুন একজন ব্লগারের ৬ টা পোষ্ট টপে উঠে আছে । কিন্তু তার কি একটি পোষ্টও গুণগত মান সম্পন্ন? দুয়েকটি পোষ্টতো পর্ন পোষ্টের নামান্তর। সেগুলোকি এরকম পাব্লিক প্লেসে দেবার মত পোষ্ট? যেখানে অনেক মেয়েরা অন্যান্য পুরুষ ব্লগারদের সাথে বিব্রত বোধ করতে পারে। এখানে আমার মামাও ব্লগিং করতেন আগে, আমি নাম প্রকাশ করতে চাইনা। ভাগ্য ভাল উনি এখন অনিয়মিত নইলে কি ভিষন লজ্জায় পড়তে হত আমার। এতসব নোংরা গালি গালাজে পূর্ণ হয়েছে ব্লগটি এখন, ভাবতে অবাক লাগে এখানে শিক্ষিত আর ভদ্র লোকেরা ব্লগিং করেন! কোনো কোনো ব্লগার গালি ছাড়া কথাই বলতে পারেননা। 'ছাগল' শব্দটির বহুল প্রচার এই ব্লগটিতে এমনভাবে হয়েছে যে ছাগল লিখে গূগলে সার্চ দিলেও এই ব্লগেরই আ্যডরেস শো করে! সা.ইন ব্লগ কি এভাবে নিজেদেরকে প্রচার করছেন? এই পরিচয়ে? কিন্তু আপনারা বিশ্বাস করুন আমি এটা চাইনি।
কর্তৃপক্ষ একটু খেয়াল করে দেখুন , টপে উঠে যাওয়া পোষ্ট গুলোর অবস্থা! ওখানে কমেন্ট করে মাত্র দু'চারজন কিন্তু রেটিং থাকে ৫/৫০, ৪.৯/৭০ এরকম! গতকাল এক অবিশ্বাস্য রকমের ঘটনা ঘটেছে, আমি লগ অফ করে প্রথম পাতার দিকে হঠাত তাকিয়ে দেখি নিধিরাম সর্দার নামক ব্লগারের একটি পোষ্টে হথাত করে রেটিং শো করছে ৫/৫০! কিন্তু আমি ঠিক এক মিনিট আগে উনার পোষ্ট পড়ে এসেছি এবং কোনো রেটিং না দিয়ে বের হয়ে আসার সময় দেখলাম ৫/১ এবং একটি কমেন্ট। এটা কি করে সম্ভব একটু ভেবে দেখবেন প্লীজ।

এই ব্লগটাকে আমি অনেক ভালবেসে ফেলেছি বলেই এসব কথা লিখছি । নইলে আমার কোনো প্রয়োজন ছিলনা এসব কথা লিখে অনেক ব্লগারের চক্ষুশুল হয়ে যাবার। জানি অনেক অকথ্য কথা শুনতে হবে আমাকে। কিন্তু তবুও অন্যায়তো অন্যায়ই। আর অন্যসব সাধারণ ব্লগারদের সাথেও করা হচ্ছে এসব অন্যায়। কেননা, টপ রেটেড হবার ইচ্ছা অনেকেরই থাকতে পারে। অনেকে লিখার জন্য এতে উতসাহী হয়। সিস্টেমটি নিঃসন্দেহে সুন্দর কিন্তু এরকম জোচ্চুরী করে রেটিং দিয়ে অন্যসব ব্লগারদের হৃদয় ভাঙ্গা কি ঠিক হচ্ছে? যার ৬টা পোষ্ট বর্তমানে টপরেটে ঝুলে আছে তার চাইতেকি অন্য ব্লগারেরা খুবই খারাপ লিখেন? আমিতো সে ব্লগারের রেট করার মত পোষ্ট খুঁজে পেলামনা! অথরিটি প্লীজ একটু ভেবে দেখবেন। এখন প্রযুক্তি অনেকদূর এগিয়েছে,হয়ত কোনো সফটওয়ার ব্যাবহার করে এই রেটিং করে ঐ ব্লগার। নইলে এটাকি অবিশ্বাস্য নয় যে একমিনিটের ব্যাবধানে ৫০ রেট?

আমাকে ছাড়া হবেনা জানি, বলা হবে আমি আরেকজনের নিক এটাও জানি তবে আমার আর কোনো উপায় ছিলনা এছাড়া কারণ আমাকে ভাবতে হয় সাধারণ অন্যসব ব্লগারের কথাও। আর আমার নিজের কথাও। ব্লগ কর্তৃপক্ষকি কেবল ঐসব ব্লগারদের জন্যই ব্লগ তৈরি করেছেন নাকি আমাদেরও স্থান আছে ব্লগে, জানতে চাই। দয়া করে আমাকে ভুলবুঝবেননা।

যদি পোষ্ট দিয়ে আমি কোনো অন্যায় করে থাকি তবে অথরিটির কাছে ক্ষমা চাই। আমাকে আপনাদের ব্লগেরই একটা অংশ মনে করে মাফ করবেন প্লীজ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৪
৬২টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×