বিদেশি নাগরিক হয়েও ওডারল্যান্ড আমাদের অহঙ্কার। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য ৪২৬ জনকে বীর প্রতীক খেতাব দেয়া হয়। মুক্তিযুদ্ধের এমন সম্মান অর্জন করা ওডারল্যান্ড একমাত্র বিদেশি।
১৯৭১-এ তিনি বাটা কোম্পানির কর্মকর্তা ছিলেন। হল্যান্ডে জন্ম নেয়া ডব্লিউ এম ওডারল্যান্ড ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে টঙ্গীতে বাটা কোম্পানির এক কর্মকর্তা হিসেবে যোগ দেন। তিনি ছিলেন মূলত সাহসী যোদ্ধা।
১৯৩৬ সালে ওলন্দাজ বাহিনীতে যোগদানের মাধ্যমে হাতে অস্ত্র তুলে নেন। ১৯৪১ সালে জার্মানির হিটলার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তার রক্তে ছিল যোদ্ধার আগুন। ৭১-এ যুদ্ধের দামামা ছড়িয়ে পড়লে ওডারল্যান্ড বাঙালি জাতির পক্ষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বিদেশি নাগরিক হওয়ায় সুযোগে যুদ্ধের শুরুতে ওডারল্যান্ড ঢাকা ক্যান্টনমেন্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দেন। এরপর তিনি বাটা কোম্পানির কর্মচারিদের সংগঠিত করে সেখানকার নিরাপত্তা রক্ষীদের অস্ত্র নিয়ে একটি দল গঠন করেন। বিদেশি কমান্ডারের নেতৃত্বে এই মুক্তিযোদ্ধার দল গাজীপুর ও টঙ্গীর বেশ কয়েকটি যুদ্ধে অংশ নেয়।
পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে বাংলাদেশ শত্রুমুক্ত করতে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে দেয়া হয় বীর প্রতীক খেতাব। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়া চলে যান ওডারল্যান্ড। বিদেশি নাগরিক হয়েও বাংলাদেশের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেন। ওডারল্যান্ড বাংলাদেশে আবারো আসতে চেয়েছিলেন। কিন্তু তার সে আশা পূরণ হয়নি। তিনি আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছেন। তবে বাংলাদেশ নামের সঙ্গে জাগ্রত হয়ে আছেন বীর প্রতীক ওডারল্যান্ড।
বিদেশি বীর প্রতীক মুক্তিযোদ্ধার কথা আমরা হয়তো অনেকেই জানিনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।