দার্শনিক গাজ্জালী তাঁর ''ফেইথ এ্যান্ড প্র্যাকটিস'' কিতাবে একজায়গায় লিখেছেন
#অনুপজায়গা আর দুষ্ট শাসকের সভাগৃহ থেকে তোমাদের চরণযুগলকে পাহারা দেবে। ( অর্থাৎ সেখানে যাবে না।)
# খুব জরুরি কারণ ছাড়া যাওয়া বা জোর করে নেয়া ছাড়া দুষ্ট শাসকের সভাগৃহে যাওয়া এক ভিষণ গুনাহের কাজ। কারণ এতে করে শাসকের দুষ্ট কাজের প্রতি সম্মান জানানো হয়; কিন্তু মহান খোদা এইসব শাসকদের কাছ থেকে আমাদের দূরে সরে থাকতে বলেছেন। আল্লাহ বলছেন,'' অন্যায় শাসকদের সামনে নিজেকে নিজেকে নতজানু করে দাঁড়াবে না। যদি দাঁড়াও তবে অগ্নি তোমাদের পুড়িয়ে মারবে। (কোরান:১১:১১৫)
#গাজ্জালি বলছেন== যদি তোমরা তোমাদের ধন-সম্পদ বাড়াবার আশায় সেটা করে থাকো তবে তা হবে অনৈতিক, বেআইনি কাজ। কেননা মহম্মদ (স.) বলেছেন, কোন বান্দা যদি একজন মর্যাদাবান বা ভালো ধনি লোকের কাছে গিয়েও নত হয় তবে তার ধর্মের ( সম্ভবত ছওয়াবের) ২/৩অংশ বরবাদ হয়ে যাবে।
## এইবার আমরা একটু চিন্তা করি। আমাদের দেশের মানুষের কি বেহাল দশা হবে। গাজ্জালী সাধারণ মানুষের কথা ভেবে এইটা বলেন নাই। বলেছিলেন রাজনীতিবিদগণ আর হোমড়া-চামড়া বুদ্ধিজীবিদের লক্ষ কইরা। আসুন, আমরা আরও বেশি কইরা গাজ্জালি পাঠ করি। ফারাবি পাঠ করি।
খোদা সবাইকে ভালো রাখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



