নির্বাচনের পর থেকেই ইরানে যা-যা ঘটে চলেছে, তা বোধকরি কারোরই কাম্য ছিলো না। বিরোধি পক্ষ বিশেষ করে মুসাভি এবং তাঁর সমর্থকরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। এমনকি তারা ভোট পনর্গণনার প্রস্তাবও মানছেন না। তারা চাইছেন পুনরায় নির্বাচন। এই নিয়ে সভা-সমাবেশ চলছে। বেশ কিছু মানুষের প্রাণ নাশ হয়েছে। (তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।)। ইরানের রাজনীতি এবার নতুন দিকে মোড় নিচ্ছে। ধর্মীয় নেতা আলি খামেনি সবাইকে শান্ত থাকা এবং নির্বাচনের ফল মেনে নেবার আহ্বান জানালেও আরেক নেতা রাফসানজানি সরাসররি মুসাভির পক্ষ নিয়েছেন। এর মধ্যে দুঃখজনকভাবে ইরান সরকার বিদেশি মিডিয়ার উপর একধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছেন। এমনকি আল-জাজিরার উপরেও। এর জন্যে আল-জাজিরা আজ তার দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। কেউ কোনো সমাবেশের ছবিও তুলতে পারছে না।
আমরা চাইছি ইরানের পরিস্থিতি শান্ত হয়ে আসুক। দুইপক্ষই যেন সহনশিলতার পরিচয় দ্যায়। কারণ ইরানের পরিবেশ অশান্ত হলে সবচাইতে ক্ষতিগ্রস্থ হবে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ফিলিস্তিনি জনগণ। ইসরায়েল এবং তার মদতদাতারা তখন নৃত্য করবে। ইরানের সাম্রাজ্যবাদ-বিরোধি নিতি বিশ্বের সকল নিপীড়িত মানুষের কাছে একটা দৃষ্টান্ত। বিবিসি-সিএনএন-স্কাই নিউজ-সিবিএসরা এর মধ্যেই খুশিতে ডগমগো হয়ে সংবাদ প্রচার শুরু করেছে।
আহমেদিনিজাদ এবং মুসাভির প্রতি আহ্বান জানাই আপনারা পরস্পরের প্রতি সহনশীল হোন। মিডিয়াকে নিয়ন্ত্রণ করবেন না। সবাইকে নিজ-নিজ মতামত প্রকাশ করতে দিন। তাতে ইরান-বিপ্লবের চেহারা আরো টেকসই হবে। সাধারণ মানুষের মতামত মেনে নিন। সাম্রাজ্যবিরোধী নীতি বজায় রাখুন।
== নিজেকেই নিজে প্রশ্ন করি: আচ্ছা আমরাও তো মুসলমান। আমাদের রাষ্ট্রধর্ম তো ইসলাম। তারপরেও আমরা পশ্চিমাদের প্রতি এতো নতজানু ক্যানো? ক্যানো আমরা ইরানের মতোন হইতে পারি না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



