ছোটোবেলায়,বইয়ে পড়িনি, বাবা-মার মুখে শুনে-শুনেমুখস্থ করেছি--''সকালে উঠিয়া আমি মনে-মনে বলি/সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।'' বড়ো হয়ে বুঝতে পারছি এই চলাটা খুব সহজ নয়। বিশেষ করে বাংলাদেশে। যেখানে রাজনীতিবদগণ থেকে আমলা, বুদ্ধিজীবি থেকে সামরিক বাহিনীর কর্মকর্তা--সবাই ফেরেশতা।
একটি পত্রিকা আবার এর মধ্যে শ্লোগান নিয়ে এসেছেন বদলে দাও বদলে যাও। তাও আবার সমুদ্র-সৈকতে গিয়ে শপথ নিতে হচ্ছে। পবিত্র শুক্রবারে। কী বদলে দেবো? কীভাবে বদলে সে-বিষয়ে এই কর্ণধরগণ নীরব। আমি যদি ভিতরে-বাইরে এক তাকি তাহলে আমার বদলাবার দরকার কি? আর বদলাতে যদি হয়ই তাহলে চিৎকার করে লোকের সামনে শপথ নিয়ে বদলাতে হবে ক্যানো? এই ধরনের চিৎকার-সর্বস্বতার ফল কি সেটি ত্রৎস্কির কাছ থেকে শেখা রয়েছে।
যারা দুদিন আগেও দেশের দুই নেত্রীকে দেশ ছেড়ে চলে যাবার উপদেশ দিয়েছিলেন, তারাই এখন পত্রিকার প্রথম পাতায় বদলে যাবার কথা চিৎকার করে বলে বেড়াচ্ছে। দেশের তাবড়-তাবড় বুদ্ধিজীবিদেরও এরা দলে ভিড়িয়েছেন। বিশেষ করে সুশিল সমাজ নামক একপ্রকার ভেড়াদের। যাদের এখন কিছুই করবার ক্ষমতা নাই। বদলাবার বা বদলে যাবার ক্ষমতা তো নাই।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



