প্রথমেই বলে রাখি আমি নিজেকে ইসলাম গ্রুপের সামান্য একজন সদস্য হিসেবেই বিবেচনা করি। আমি শিক্ষক নই। সেই যোগ্যতা আমার নাই। সত্যি কথা বলার মধ্যে কোনো লজ্জা নাই। খোদা সবার সব ধরনের কাজের প্রতি লক্ষ্য রাখছেন। কিন্তু আমাদের গ্রুপে আজকাল দেখা যাচ্ছে ধর্মের আলোচনা বাদ দিয়া কাকের মুকে আল্লাহ্-র ডাক, গাছের পশ্চিম দিকে আল্লাহর প্রদত সেজদা দেয়া--এইসব দিকে ক্যানো জানি কারো-কারো মনোযোগ বেশি দেখা যাচ্ছে। কেউ হয়তো জিজ্ঞেস করবেন তাতে কি কোনো অসুবিধা আছে? আমি একচু আছে। একটু না বেশি আছে।
গাছের সেজদা দিয়ে কী প্রমাণ করা যায়? আল্লাহর শ্রেষ্ঠত্ব? ক্যানো, তাহলে আমার প্রশ্ন, রসুলে পাকের কথায় কি তবে আমাদের বিশ্বাস নাই?
এতো বড়ো সব দার্শনিক ইসলামের ইতিহাসে এসেছে, তাদের প্রতিও নাই? যারা কাকের মুখে আল্লাহ ডাক শুনে খুশি হয়েছেন, তাদের বলি, বিধর্মীরা যখন প্রযুক্তির মাধ্যমে কুকুরের মুখে এইধরনের জিনিস প্রচার করবে ( নাউযুবিল্লাহ), তখন কি অবস্থা হবে? কাজেই ভাই বোন, সবাইকে বলি: উসলাম নিয়ে ছেলেখেলা উচিত নয়। আর গাছ ,পশু-পাখি দিয়ে উসলামের শ্রেষ্ঠত্ব বিচার করবার দরকার নাই। এইসব অতি-উৎসাহ শেষ পর্যন্ত ইসলামের জন্যে ক্ষতিকর। কেউ কি দেখাতে পারবেন রসুলে পাক হযরত মহম্মদ (স.) এই ধরনের কোন কাজ করেছেন?
ইসলামকে সমস্ত পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্যে দরকার জ্ঞান-বিজ্ঞান চর্চা। সেই সঙ্গে সাহস আর প্রতিবাদী ভূমিকা। আমাদের ত্যগ সবীকার করা শিখতে হবে। আল্লাহর রাস্তায় নিঃস্বার্থভাবে নিজেকে কোরবানী করতে শিখতে হবে। জেহাদ করতে হবে। জেহাদ মানে শুধু মারামারি করা নয়। হত্যা করা নয়। ইরাকের দিকে তাকান। আফগানিস্তানের দিকে তাকান। ফিলিস্তানিদের দিকে তাকিয়ে দেখুন। সামা্রাজ্যবাদ কী নিষ্ঠুর আর নির্মম আচরণ করছে। আমরা কি সত্যিকার অর্থে কার্যকর কোনো প্রতিবাদ করছি। গাজায়, পশ্পিম তীরে কীভাবে ইসরাইল অবধ বসতি নির্মাণ করছে। ইরানেও তারা সুষ্ঠু নির্বাচনের নামে একধরনের অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছে। এইসব মোকাবিলার সাহস আজ আমাদের নাই। ক্যানো নাই সবাই একবার দয়া কইরা চিন্তা করে দ্যাখেন।
সবাইকে খোদা হেফাজত করুন। ভালো থাকবেন। কাউকে কষ্ট দেবার জন্যে কথাগুলো বলি নাই। আমার ভুল-ত্রুটি হইলে ক্ষমা করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



