বাংলাদেশটাকে যেমন পারছে খুবলাইয়া খাইছে। এবং এখনো খাইতেছে। এই দেশের এমনই পোড়া কপাল। এখন সব থেকে বেশি খাইতেছি আমরা নিজেরা। প্রতিবেশি ভারত প্রতিবেশি হয়েও আমাদের সাথে কতোরকম শত্রুতাই না করেছে এবং এখনো করে চলেছে। টিপাই বাঁধ হলে আমাদের বাঁচান নাই। অথচ এইটা নিয়ে আমাদের রাজনীতিবিগগণ তেমন একটা সরব না। কেউ আছেন সংসদে সামনের বসার বায়না নিয়ে, আর কেউ আছেন কালা টাকা সাদা করার মতলব নিয়ে। সবার আসল মতলব ক্ষমতা আর বিত্ত। এইসব মতলববাজদের রুখতে না পারলে টিপাই বাঁধ থেকেও আমরা রেহাই পাবো না।ভারতের মতলব নিয়াও আমাদের দুশ্চিন্তা রয়েছে। যারা নর্মদায় বাধ দিয়া নিজের দেশের মানুষকে বিপদে ফেলতে দ্বিধা করে না তারা প্রতিবেশিকে বিপদে ফেলবে তাতে সন্দেহ কি? মেধা পাটেকর, অরুন্ধতী রায়সহ কতোজন যে নর্মাদা নিয়ে প্রতিবাদ করেছেন। আর আমাদের সুশীল সমাজকে দেখুন। এরা সত্যিকার অর্থেই সুশীল। রা নাই রু নাই। শুধু ব্ক্তৃতা আর উপদেশ দিতে ওস্তাদ। এরাই আবার মানবতাবাদী। এদের মানবতা দেশের জন্যে নয়। এইসব সুশীল যে দেশে আছে, সেই দেশের কোনো ভবিষ্যৎ নাই।
কিন্তু তাই বলে আমরা যারা দেশকে ভালোবাসার কতা বলি,তারা কেন চুপ থাকছি। আসুন, সবাই মিলে দেশটাকে বাঁচাই। দেশ বাঁচলে আমরাও বাঁচবো। রাজনীতবিদগণের বিদেশে প্রভু আছে। সুশীলদের আছে। কিন্তু আমাদের যাবার কোনো জায়গা নাই। নিজের স্বার্থেই দেশের স্বার্থেই এই বাধকে ঠেকাতে হবে। সব গ্রুপের সদস্যদের আমি নিজ নিজ কর্মক্ষেত্রে এই বিষয়ে সচতেনতা বাড়াবার জন্যে অনুরোধ করছি। আসুন দেশ বাঁচাই। প্রকৃতি বাঁচাই। নিজেদের বাঁচাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



