somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রান্সে বোরকা পড়া যাবে না ক্যানো?

২৪ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল-জাজিরাতে দেখলাম ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজি ফরাসি মুসলিম নারীদের জন্যে বোরকা নিষিদ্ধ করবার কথা বলেছেন তাদের সংসদে। তিনি বলেছেন, ফ্রান্সে তারা বোরকা-কে স্বাগত জানাতে পারবেন না। অর্থাৎ কোনো নারী বোরকা পড়ুক সেইটা তারা চাইছেন না। আবার তিনি তাঁর যুক্তির পক্ষে এটাও বলেছেন যে এইসব ডেকে-ঢুকে রাখাটা নারীর স্বাধীরতার পরিপন্থী।
কী হাস্যকর যুক্তি। কোরান-হাদিসের কথা আপাতত তুলছি না। কেননা, সেখানে হিযাবে বিষয়ে কী কী বলা হয়েছে, সেইটা সব মুসলমান নারী-পুরুষেরই অল্প-বিস্তর জানা রয়েছে। প্রশ্ন হচ্ছে কোনো নারী যদি নিজেকে আচ্ছাদিত রাখতে পছন্দ করেন। তিনি যদি যথেষ্ট খোলামেলা হয়ে আধুনিকা না হতে চান। তখন কী করা হবে? সেইটাও তো তার ব্যক্তিগত স্বাধীনতার সীমানার মধ্যেই পড়ে। তো সেইখানে যখন সরকার, তা-ও আবার য়ুরোপের মতোন উদার (!?)একটা মহাদেশে, বাধা দ্যায়, তখন কি সেইটা ব্যক্তিগত স্বাধীনতার উপরে নির্লজ্জ হস্তক্ষেপ নয়? যারা হিযাব পড়তে চাইছেন না ,তাদের কথা আলাদা। সরল পথে, সহজ পথে, সত্যের পথে চিরকালই কম সংখ্যক মানুষ এসেছে। এখনও আসছে। ভবিষ্যতেও আসবে। আমার প্রশ্ন সেই ''কম'' দের নিয়েই। যে-নারী নিজেকে হিযাবের ছায়ায় রেখে নিজেকেই সম্মানিতা করতে চাইছেন, তার জন্যে ফ্রান্সের আইন কি বলে? সেইটা অবশ্য জনাব সারকোজি বলেননি। বলবার কথাও নয়। কেননা তারা এবং তাদের দেশের বিরাজমান সমাজ-ব্যবস্থা নারঅ-মুক্তির নামে নারীকে শুধু ভোগর সামগ্রী হিসেবেই দেখতে ভালোবাসে। আর সেই কারণেই হয়তো মুসলিম নারীদের উপর, তাদের বোরকা এবং হিযাবের উপর সারকোজিদের এই আক্রোশ। এরাই কিনা নারী-স্বাধীনতার কথা বলেন! অর্থাৎ নারীর নিজেকে প্রকাশ করবার স্বাধীনতা তারা দিবেন, কিন্তু তাকে পর্দানশিন থাকবার স্বাধীনতা দিবেন না। কী আজব স্বাধীনতা। উপর থেকে কোনো চাপিয়ে দেবার নাম কিন্তু স্বাধীনতা নয়। সেইটা অত্যাচারের পর্যায়েও পড়ে কখনো-কখনো।
অথচ এই সারকোজিরাই আবার ইসলামিক-রিপাবলিক ইরানের সমালোচনা করে। যেহেতু ইরানে নারীদের জন্যে হিযাবটা বাধ্যতামূলক। ফ্রান্স যদি হিযাবটাকে অগ্রাহ্য করতে পারে, তবে আমরা মনে করি, ইসলামিক রাষ্ট্র হিসাবে ইরানেরও অধিকার রয়েছে তার দেশের নারীদের হিযাব পড়তে উৎসাহী করা। কিংবা তার জন্যে আইন করা। ইরানের নির্বাচনের পরবর্তী কিছু ঘটনা নিয়েও ফ্রান্স এমন সব সন্তব্য করেছে যা কিনা কূটনৈতিক শিষ্টাচারকে লঙ্ঘন করে। ইরান সরকার ইতোমধ্যেই দুজন ব্রিটিশ কূটনৈতিককে বহিস্কার করেছে। পাল্টা ব্যবস্থা ব্রিটেনও করেছে। অথচ ্ইরানে নাকি মোল্লারা ক্ষমতায়, তাহলে ব্রিটেনে কারা? এরাও তো তথাকথিত গণতান্ত্রিক মোল্লা।
পরিশেষে বলি, হিযাব নারীর অধিকার। তার স্বাতন্ত্র্যের স্বীকৃতি। আর সেই অধিকার কেড়ে নেয়া মানে নারীকে আলাদা মানুষ হিসেবে মেনে নিতে অস্বীকার করা। এইটা ফ্রান্সকে তথা পশ্চিমা বিশ্বকে বুঝতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×