somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্ত হয়ে আসছে ইরান

২৫ শে জুন, ২০০৯ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১২ জুনের নির্বাচনের পর থেকেই ইরানের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছিলো। নির্বাচন অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জনাব মির মুসাভি নিজেকে বিজয়ী ঘোষণা করেন। আর তাঁর এই ঘোষণা বিবিসি, স্কাই নিউজ,সিএনএন সহ পশ্চিমা মিডিয়াগুলো অতি উৎসাহের সাথে প্রচার করতে থাকে। নির্বাচন ফলাফলে যখন দেখা গ্যালো মুসাভি পরাজিত হয়েছেন, তখন তিনি এবং তাঁর সমর্থকরা এই নির্বাচনে কারচুপি হয়েছে বলে রাস্তায় নামলেন। তাঁর সাথে অন্যসব পরাজিত প্রার্থীরাও ছিলেন। ধর্মীয় নেতা আলি খামেনির সহনশীল বক্তৃতার পরেও মুসাভির সমর্থকরা প্রতিবাদের নামে ভাঙচুর আর নৈরাজ্য চালাতে থাকে। বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে ইরান সরকার স্বীকারও করে। সেইসাথে তারা সবাইকে শান্ত তাকার কথা বলেন। নির্বাচনের কারচুপি হয়নি, তবে কিছু অনিয়মের কথা ইরান সরকার স্বীকার করেছেন।
কিন্তু ইরানের আভ্যন্তরীন এই ঘটনা নিয়ে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে জার্মানি, ফ্রান্স আর ব্রিটেন এই সুযোগে ইরানের ইসলামিক সরকারকে সরিয়ে দেবার একটা গোপন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ওবামা সাংবাদিকদের সামনে ইরানের সামপ্রতিক নির্বাচনী নৈরাজ্যকে সে-দেশের আভ্যন্তরীন বিষয় বলে এড়িয়ে গ্যালেও ইরান সরকারের পদক্ষেপকে নিন্দা জানান। কী করেছিলো ইনার সরকার? তারা দেশটাকে এবং সেই দেশের ইসলামি বিপ্লবকে রক্ষার জন্যে কিছু জরুরি ব্যবস্থা নিয়েছিলেন। তাতেও মার্কিনদের নিন্দা। প্রশ্ন করতে হয়ে : নিজের দেশকে রক্ষার জন্যে কোনো পদক্ষেপ নেবর অধিকার কি ইরান সরকারের নাই?
আসলে ইরানের মার্কিন-ইসরাইল বিরোধী তথা পুঁজিবাদ-বিরোধী অবস্থান পশ্চিমাদের কাছে কখনো সুখকর মনে হয়নি। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে ইরানের এই অচলাবস্থায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ কথা বললেও সৌদি আরব আর মিসরের মতো দেশগুলো ছিলো একবারেই নিশ্চুপ। গাজায় ইসরাইলের জঘন্য এবং নৃশংস হামলার সময়েও এই দেশদুটো চুপচাপ ছিলো। এরা মুসলমানদের রাজনৈতিক বিপদের সময় এবং বিপর্যয়ের সময় চুপ থাকে অথচ মুসলিম-বিশ্বের নেতা হবার জন্যে এদের খায়শ বহুত।
সর্বশেষ খবরে জানা গেছে জনাব মুসাভি আগামীকাল ২৬/৬শুক্রবারের প্রতিবাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। অবশ্য কারণ হিসেবে তিনি জানিয়েঝেন তার উপর ইরান সরকার নাকি খুব চাপ দিয়ে চলেছে।
কিন্তু আসল ব্যাপার হচ্ছে ্ইরানিরা বুঝতে পারছে নির্বাচনের ফলাফল নিয়ে সাম্প্রতিক কর্মকাণ্ড খোদ ইরানের বর্তমান ব্যবস্থাকেই ধসিয়ে দিতে যাচ্ছে। যে-কারণে মানুষের উৎসাহ কমে আসছে। ইরান সরকারের প্রথম দিকে কিছু কাজকর্ম আপত্তিকর মনে হলেও নির্বাচনের পরপরই তারা পুরো পরিস্থিতি সামলিয়ে নিতে পেরেছেন বলে এখন মনে হচ্ছে। সেই কারণে ইরানের রাস্তাঘাট এখন শান্ত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×