আসসালামু আলাইকুম।
অনেক আশা আর প্রত্যাশা নিয়ে ইসলাম গ্রুপে যোগদান করেছিলাম।
অন্তত এইটুকু আশা করেছিলাম এই গ্রুপে ইসলাম এবং অন্যান্য ধর্মের বিধি-বিধানসহ একটি দার্শনিক ব্যাখ্যা-বিশ্লেষণ করবার সুযোগ থাকবে। তাতে নিজে যেমন উপাকর পাবো, অন্যদের কাছ থেকে আমিও পাবো।
মাঝে-মাঝে দু-চারখানা ভালো পোস্ট পাঠের সুযোগ হয় বটে, কিন্তু আজকাল বেশির ভাগ থাকে মূলত সংবাদ-ভিত্তিক। তা-ও সেগুলো ইসলামী দেশগুলো নিয়ে নয়। দার্শনিক আলোচনা একবারেই কম। বরং এই গ্রুপের নামের ও কাজের সাথে মিল নেই, এমন পোস্ট আর সেই সাথে ছবিতে এই গ্রুপ ছয়লাব।
আমরা ভালো কাজ করতে পারি না। স্বীকার করছি, আমিও তেমন পারি না। কিন্তু করবার চেষ্টা তো করতে পারি। কিন্তু সেইটা না করে বরং ভালো কাজগুলোকে ক্যানো নষ্ট করবার আয়োজন করি।
এই গ্রুপের সকল সম্মানিত সদস্যদের প্রতি আমাদের আকুল আবেদন: এই গ্রুপের সাথে সঙ্গতিপূর্ণ পোস্ট লিখুন, ছবি পাঠান এবং মন্তব্য করুন।
খোদা আমাদের সবাইকে সৎ পথে চলবার সাহস দিন। আমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


