বাংলাদেশে গ্রুপের জন্যে চিন্তাশীল, যুক্তিপূর্ণ পোস্ট লিখুন। কাউকে অহেতুক আক্রমণ করে নয়, বরং যুক্তি দিয়ে যুক্তি খণ্ডনের চেষ্টা করুন। ভাষা সহজ সরল হলে ভালো হয়। আর একটি কথা: সেইটি হচ্ছে কুরুচিপূর্ণ কথাবার্তা বলবেন না কেউ দয়া করে। অনেকেই হয়তো বলবেন- কোনটা কুরুচি আর কোনটা সুরুচির তার মাপকাঠি কি? এর উত্তরে একটি সহজ সমাধান দেবার চেষ্টা করছি। ধরুন রাজনীতি নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে আপনি আপনার বড়ো ভাইয়ের সাথে তর্ক করছেন বড়ো বোনের সাথে তর্ক করছেন, সেখানে আপনি যেইভাষা প্রয়োগ করা উচিত বলে মনে করেন, এইখানেও সেই ভাষা ব্যবহার করুন। কিংবা ধরুন, আপনি আপনার ছোটো ভাই বা ছোটো বোনের সাথে তর্ক করছেন, সেখানে যে-ভাষা ব্যবহার করবেন, এখানেও সেই ভাষা ব্যবহার করুন।
তাহলেই দেকবেন বিষয়টা সহজ হয়ে আসছে। চীৎকার করে বক্তব্য প্রতিষ্ঠা করা যায় না। বক্তব্য প্রতিষ্ঠিত করতে হলে দরকার যুক্তি আর বক্তব্যের ধারাবহিকতা, চিন্তার গভীরতা।
কারো বলবার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। যদি বক্তব্য প্রকাশটা শালীন হয়। কারো লেখা মুছে ফেলা হবে না, যদি তা কারোর জন্যে ক্ষতিকর না হয়। কিন্তু যদি সেটা যুক্তিপূর্ণ হয়, আর যদি সেটা কখনো মডারেটরের বিপক্ষেও যায়, তাহলেও সেখানে কোনো হস্তক্ষেপ করা হবে না।
এইটুকু নিশ্চয়তা দেয়া হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে মতামত প্রকাশের স্বাধীনতা, অধিকার সবার। কিন্তু মত প্রকাশটা যেন স্বেচ্ছাচারের নমুনা না হয়ে দাঁড়ায়, সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি।
আমাদের এই গ্রুপের সমৃদ্ধ লেখায়, চিন্তার আদান-পদানে আরো সমৃদ্ধতর হয়ে উঠুক-- এই কামনায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


