আমি নিজে খোদাতায়ালা-র স্বরূপ নিয়ে কোনো মন্তব্য আপাতত করছি না। আমি শুধু পবিত্র কোরআন-এর সুরা ''আন-নূর'' থেকে একটি আয়াত উদ্ধৃত করছি। এ-সম্পর্কে গ্রুপের অন্য ভাই-বোনদের মতামত পেলে খুশি হবো।
'' আল্লাহ্ নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি, তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ,
প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ।
তাতে পুতঃপবিত্র যয়তুন বৃক্ষের তৈল প্রজ্জ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়।
অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি।
আল্লাহ্ যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে।''
মহান আল্লাহ তায়ালা সত্যি বলেছেন।
আমিন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


