somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ নিয়ে দস্যুতা

০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি ব্যক্তিগত কাজের সুবাদে আমাদের এই ঢাকা শহরে আরো একবার ঘুরে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হলো। এবং দেখে আবারও মনে প্রশ্ন জাগলো এই দেশের প্রধান শত্রু কারা?
গুলশান লেকটা প্রতিনিয়ত সংকুচিত হয়ে আসছে। ৮০-র দশকে বা ৯০-তেও যে চেহারা দেখেছি, তার সাথে এখনকার চেহারার কোনো মিল নেই। পানি নোংরা,শুধু নোংরা নয়,রীতিমত দূষিত। মাছ মরে ভেসে উঠছে মাঝে-মাঝেই। গুলশান লেকের এই দশা ক্যানো? সেখানে তো ভারত বা বার্মার কোনো বাধ নাই? এই লেকের জমি দখল করে কারা আলিশান সব বাড়ি বানিয়েছে? তারা কেউ নিরক্ষর নন। বা সাধারণ আম-জনতা নন।
তুরাগ নদীর চেহারা দেখে রীতিমত কান্না পায়। আমিন বাজার ব্রিজটি দেখলেই বোঝা যায়, এই নদী এককালে কতোটা সজীব ছিলো। আর এখন? যে-যেভাবে পারছে নদীটাকে খুবলে খাচ্ছে। ড্রেজিং-এর কোনো ব্যবস্থা নেই। নদী দখল করে বাজার বসেছে। রাস্তা হয়েছে, ঘর-বাড়ি হয়েছে, ইট তৈরি কারখানা হয়েছে। যা কিনা গোটা আমিন বাজার, গাবতলী, সাভারের পরিবেশটাকে দিন-দিন নষ্ট করে চলেছে। সেখানে গাছে ফল-ফুল ধরে না বললেই হয়।
সাভারের বংশাই নদীর পানি কলকারখানার কারণে দূষিত। অথচ অভিভাবকদের সাথে এই নদীতে মাছ ধরার স্মৃতি আমার মনে এখনও রয়েছে। আজ সেই নদীটির দিকে তাকানো যায় না।
বুড়িগঙ্গার কথা সবাই কম-বেশি জানি। কিন্তু নারয়ণগঞ্জের শীতলক্ষাটার কি দশা? সেখানেও একই অবস্থা। সবচেয়ে বড় কথা, এই নদীর চারপাশের জসম দিন-দিন ভূমি-দস্যুদের হাতে (নাকি পানি দস্যু) চলে যাচ্ছে। যারা নদীর জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা বানিয়েছে তাদের জিজ্ঞাসা করলে উত্তর দ্যান, সেগুলা নাকি তাদের বাবার বা দাদার আমলের সম্পত্তি। আমাদের এক বন্ধু জানালেন, নড়াইলের চিত্রা নদীর অবস্থাও নাকি একই। সেখানে প্রশাসনের কড়া নজরদারি সত্তেও ভূমি দস্যুদের হাত থেকে চিত্রাকে বাঁচানো কঠিন হয়ে পড়েছে। আমি মিরপুর এলাকার বাসিন্দা। একানে ছোটোবেলায় যেসব খাল দেখেছি, সেগুলোতে এখন বিরাট-বিরাট দালান। তুরাগ দিয়ে এক সময় সদরঘাটে যাওয়া যেতো--এইটা আমাদের মুরব্বিদের মুখেও শুনেছি। আর এখন সেটা আমাদের কল্পনারও বাইরে।
আমরা ফারাক্কা নিয়ে প্রতিবাদ করি। ঠিকই করি। আমরা টিপাই নিয়ে প্রতিবাদ করি।। ঠিক করি। আরো করা উচিত। সম্প্রতি মওলালা ফজলুল হক আমিনি বলেছেন, দরকার হলে দিল্লি পর্যন্ত লং মার্চ করবেন তিনি। আমার ধারণা সেইটা অ-কাজের কথা। বরং তার বদলে দেশে-বিদেশে তথা আন্তর্জাতিক ফোরামে বিষয়টা তোলা উচিত। এবং প্রাণপণে সেটা বাধা দেয়া দরকার।
কিন্তু দেশের মধ্যে যারা পরিবেশের কথা না ভেবে, ভবিষ্যতের কথা চিন্তা না করে নদী দখল করে নিছ্ছে--তাদের বিরুদ্ধে ক্যানো প্রতিরোধ গড়ে তুলছি না। এইসব ভূমিদম্যুদের নদী,খাল দখলকারিদের যদি রুখতে না পারি, তবে শুধু ফারাক্কা বা ঠিপাই প্রতিরোধ করেও কি আমরা বাঁচতে পারবো?
আমাদের ভেতরে এবং বাইরে--দুদিকেই প্রতিরোধ করতে হবে। ভারতকে যমেন তেমনি দেশিয় হানাদের প্রতিরোধ করতে হবে।
আমার কখনো-কখনো মনে হয়েছে, আমরা ভারতের ব্যাপরে যতখানি সোচ্চার দেশিয় নদী দখলকারিদের বিষয়ে ততোটাসোচ্চার নই।
কারো-কারো উৎসাহ টিপাই বা ফারাক্কা নিয়ে; কিন্তু গুলশান লেক বা তুরাগ বা শীতলক্ষা নদী নিয়ে নয়। আমি বলচি না যে টিপাই ক্ষতিকর নয়। অবশ্যই ক্সতিকর। কিন্তু দেশের ভেতরের দস্যুদের রুখতে পারলে সেই জাতি বাইরের আগ্রাসন রুখবে কিভাবে?
এই বিষয়ে সচেতন সবাইকে এগিয়ে আসার কথা বলছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×