মাঝে-মাঝে রসিকতা করে বলে থাকি অভাগাদের কোনো দেশ নাই। কথটা একদিক ঠিক হলেও পুরাটা ঠিক নয়। অভাগাদেরও দেশ আছে। আর সেই দেশ অভাগাদের মতোই অভাগা। যেমন আমাদের বাংলাদেশ।
সম্প্রতি ব্যক্তিগত কাজের সুবাদে আমাদের এই ঢাকা শহরে আরো একবার ঘুরে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হলো। এবং দেখে আবারও মনে প্রশ্ন জাগলো এই দেশের প্রধান শত্রু কারা?
গুলশান লেকটা প্রতিনিয়ত সংকুচিত হয়ে আসছে। ৮০-র দশকে বা ৯০-তেও যে চেহারা দেখেছি, তার সাথে এখনকার চেহারার কোনো মিল নেই। পানি নোংরা,শুধু নোংরা নয়,রীতিমত দূষিত। মাছ মরে ভেসে উঠছে মাঝে-মাঝেই। গুলশান লেকের এই দশা ক্যানো? সেখানে তো ভারত বা বার্মার কোনো বাধ নাই? এই লেকের জমি দখল করে কারা আলিশান সব বাড়ি বানিয়েছে? তারা কেউ নিরক্ষর নন। বা সাধারণ আম-জনতা নন।
তুরাগ নদীর চেহারা দেখে রীতিমত কান্না পায়। আমিন বাজার ব্রিজটি দেখলেই বোঝা যায়, এই নদী এককালে কতোটা সজীব ছিলো। আর এখন? যে-যেভাবে পারছে নদীটাকে খুবলে খাচ্ছে। ড্রেজিং-এর কোনো ব্যবস্থা নেই। নদী দখল করে বাজার বসেছে। রাস্তা হয়েছে, ঘর-বাড়ি হয়েছে, ইট তৈরি কারখানা হয়েছে। যা কিনা গোটা আমিন বাজার, গাবতলী, সাভারের পরিবেশটাকে দিন-দিন নষ্ট করে চলেছে। সেখানে গাছে ফল-ফুল ধরে না বললেই হয়।
সাভারের বংশাই নদীর পানি কলকারখানার কারণে দূষিত। অথচ অভিভাবকদের সাথে এই নদীতে মাছ ধরার স্মৃতি আমার মনে এখনও রয়েছে। আজ সেই নদীটির দিকে তাকানো যায় না।
বুড়িগঙ্গার কথা সবাই কম-বেশি জানি। কিন্তু নারয়ণগঞ্জের শীতলক্ষাটার কি দশা? সেখানেও একই অবস্থা। সবচেয়ে বড় কথা, এই নদীর চারপাশের জসম দিন-দিন ভূমি-দস্যুদের হাতে (নাকি পানি দস্যু) চলে যাচ্ছে। যারা নদীর জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা বানিয়েছে তাদের জিজ্ঞাসা করলে উত্তর দ্যান, সেগুলা নাকি তাদের বাবের বা দাদার আমলের সম্পত্তি। আমাদের এক বন্ধু জানালেন, নড়ইলের চিত্রা নদীর অবস্থাও নাকি একই। সেখানে প্রশাসনের কড়া নজরদারি সত্তেবও ভূমি দস্যুদের হাত থেকে চিত্রাকে বাঁচানো কঠিন হয়ে পড়েছে। আমি মিরপুর এলাকার বাসিন্দা। একানে ছোটোবেলায় যেসব খাল দেখেছি, সেগুলোতে এখন বিরাট-বিরাট দালান। তুরাগ দিয়ে এক সময় সদরঘাটে যাওয়া যেতো--এইটা চাচাদের মুখেও শুনেছি। আর সেটা আমাদের কল্পনারও বাইরে।
আমরা ফারাক্কা নিয়ে প্রতিবাদ করি। ঠিকই করি। আমরা টিপাই নিয়ে প্রতিবাদ করি।। ঠিক করি। আরো করা উচিত। সম্প্রতি মওলালা ফজলুল হক আমিনি বলেছেন, দরকার হলে দিল্লি পর্যন্ত লং মার্চ করবেন তিনি। আমার ধারণা সেইটা অ-কাজের কথা। বরং তার বদলে দেশে-বিদেশে তথা আন্তর্জাতিক ফোরামে বিষয়টা তোলা উচিত। এবং প্রাণপণে সেটা বাধা দেয়া দরকার।
কিন্তু দেশের মধ্যে যারা পরিবেশের কথা না ভেবে, ভবিষ্যতের কথা চিন্তা না করে নদী দখল করে নিছ্ছে--তাদের বিরুদ্ধে ক্যানো প্রতিরোধ গড়ে তুলছি না। এইসব ভূমিদম্যুদের নদী,খাল দখলকারিদের যদি রুখতে না পারি, তবে শুধু ফারাক্কা বা ঠিপাই প্রতিরোধ করেও কি আমরা বাঁচতে পারবো?
আমাদের ভেতরে এবং বাইরে--দুদিকেই প্রতিরোধ করতে হবে। ভারতকে যমেন তেমনি দেশিয় হানাদের প্রতিরোধ করতে হবে।
আমার কখনো-কখনো মনে হয়েছে, আমরা ভারতের ব্যাপরে যতখানি সোচ্চার দেশিয় নদী দখলকারিদের বিষয়ে ততোটাসোচ্চার নই।
কারো-কারো উৎসাহ টিপাই বা ফারাক্কা নিয়ে; কিন্তু গুলশান লেক বা তুরাগ বা শীতলক্ষা নদী নিয়ে নয়। আমি বলচি না যে টিপাই ক্ষতিকর নয়। অবশ্যই ক্সতিকর। কিন্তু দেশের ভেতরের দস্যুদের রুখতে পারলে সেই জাতি বাইরের আগ্রাসন রুখবে কিভাবে?এই বিষয়ে সচেতন সবাইকে এগিয়ে আসার কথা বলছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


