সভ্য দেশ বলতে যা বোঝায় তার লে-মাত্র চিনে অন্তত খুঁজে পাওয়া যাবে না। চিনা বিপ্লবের কথা বলতে গিয়ে বাংলাদেশের অনেক বামবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব আবেগে কাঁপতে থাকেন। একসময় শ্লোগান দিয়েছেন, চিনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান।
অথচ সেই চিনে আজ মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাজার-হাজার মানুষকে কারাগারে অকথ্য নির্যাতন করা হচ্ছে। সেইসবের বিরুদ্ধে আমরা কিছুই বলছি না। আমাদের দেশের সরকারও নিরব।
শুধু আমরা নই। মার্কিন-মলুকে নির্বাসিত উইঘুর মানবাধিকার কর্মি কাদির (Rebiya Kadeer) এই ঘটনার পরে গত সোমবার ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মুসলিম-দেশগুলো এই ঘটনার পর থেকে এক আশ্চর্য নিরবতা পালন করে যাচ্ছে। শুধু তা-ই নয়, বৎসরের পর বৎসর চলতে-থাকা চিনা নির্যাতন নিয়েও মুসলিম দেশগুলো কখনোই চিনা কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের জবাবদাহিতা চায়নি। অথচ সেই মুসলিম দেশগুলোর সাথে চিনের অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্ক খুবই নিবিড়।
রাবেয়া কাদির চিনের Xinjiang প্রদেশে ঘটে যাওয়া ঘটনা বিষয়ে জানান, প্রায় ১৫০ জন মুসলিমকে খুবই জঘন্যভাবে হত্যা করা হয়েছে। তিনি নাম ধরেই বলেন, পকিস্তান, সৌদি আরব, মিসর, সিরিয়া সহ অন্যান্য মুসলিম দেশ,নির্বাসিত উইঘুরদের (যারা কিনা চিনা সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছে বা চিনা শাসনের প্রতিবাদ করেছে) বহুবার চিনা কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠিয়েছে।
আর ফিরে আসা এই হত্যভাগ্য মুসলিমদের বেশিরভাগকেই চিনা সরকার বিচারের নামে প্রহসনে হয় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এইসব মুসলিম দেশগুলোর কাছে বহুবার অনুরোধ জাজানানো হয়েছে, তারা যেনো নির্বাসিত উইঘুর ভাইদের চিনা কর্তৃপক্ষের হস্তান্তর না করেন। অথচ চিনা সরকারের সাথে গভীর সম্পর্কের কারণে তারা সেইটা করতে ব্যর্থ হয়েছে।
এইসব দেশকে কি আমরা মুসলিমদের বন্ধু বলে মেনে নিতে পারি?
চিন সরকার এখন সারাবিশ্বের কাছে প্রমাণ করতে উঠে-পড়ে লেগেছে যে এইসব উইঘুর সন্ত্রাসবাদী কর্মকান্ডের সাথে জড়িত। দুঃখের বিষয় অনেক দেশ তাদের কথায় সায় দিয়ে যাচ্ছে।
আমাদের দেশেও একনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের প্রতিবাদ করতে দেখা যায় নাই।
খোদা কবে আমাদের সুমতি দান করবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


