somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল-কোরআনের একটি ইংরেজি তরজমা

১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসালামু আলাইকুম,
বেশ কিছুদিন আগে Artthur J. Arberry-র ''The Koran Interpreted'' নিয়ে কয়েকটি কথা লিখেছিলাম। এবার আমরা N. J. Dawood-এর তরজমাকৃত ''THE KORAN'' নিয়ে একটু আলোচনা করবো।
জনাব N. J. Dawood(Nessim Joseph Dawood) ১৯২৭ সালে বাগদাদের এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। ১৯৫৯ সালে তিনি ARADCO (THE ARABIC ADVERTISING & PUBLISHING Co Ltd) প্রতিষ্ঠা করেন।
পবিত্র কোরআনের ইংরেজি তরজমার কারণেই বেশি পরিচিত। এই তরজমা ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি প্রচারিত।এছাড়াও তিনি আরব্য-রজনীর তরজমা করেছেন।Dawood-এর তরজমা করা কোরআন প্রথম প্রকাশিত হয় ১৯৫৬ সালে। প্রকাশ করেন বিখ্যাত প্রকাশনা সংস্থা PENGUIN।১৯৫৯ সালে এই তরজমার একটি নতুন সংস্করণ প্রকাশিত হয়।প্রথম সংস্করণে তিনি আল-কোরআনের সুরাগুলিকে কালানুক্রমিকভাবে( chronological sequence) সাজান। এই বিষয়টি বেশিরভাগ পাঠক এবং মুসলিম স্কলাররা মেনে নিতে পারেননি। পরের সংস্করণগুলোতে অবশ্য তিনি আগের সেই ঐতিহ্য (traditional sequence)মেনে নিয়েই সাজান।
এই তরজমার সবচেয়ে বড় গুণ হচ্ছে এইটা টানা গদ্যে বিন্যস্ত। যা কিনা খুবই সহজপাঠ্য এবং সহজবোধ্য। মিসরিয় পন্ডিত এবং পবিত্র কোরআনের অন্যতম তরজমাকারি জনাব হালিম (M. A.S. Abdel Haleem) সেইটা স্বীকার করতে দ্বিধা করেননি।

আমরা এখানে তার তরজমার কয়েকটি উদাহরণ পেশ করছি।
1. Believers, Jews, Christians, and Sabaeans--whoever believes in God and the Last Day and does What is right--shall be rewarded by their Lord; they have nothing to fear or to regreat. ( The Cow)
2.Believers, fortify yourselves with patience and with prayer.God is with those that are patient. Do not say that those slain in the cause of God is dead. They are alive, but you are not aware of them.
3.Fight for the sake of God those that fight against you, but do not attack them first. God does not love aggressors.

টীকা-টিপ্পনির ক্ষেত্রে এই তরজমাকারি( N. J. Dawood)
Al-Zamakhshari, Al-Baidawi এবং Al-Jalalayan-এর ব্যাখ্যা-বিশ্লেষনকে অনুসরণ করেছেন। আলিফ-লাম-মিম বা এই ধরনের অক্ষরের বিষয়ে বিতর্কে না গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ''God alone knows what He means by these letters.''

N. J. Dawood-এর বিরুদ্ধে আরো যে-অভিযোগটি বেশিমাত্রায় ওঠে সেটি এই যে পবিত্র কোরআনের সরল তরজমা করতে গিয়ে তিনি অনেক জায়গায় অর্থের ক্ষেত্রে বেশি স্বাধীনতা নিয়ে ফেলেছেন। যা কিনা কখনো-কখনো মূল বক্তব্যকে ছাড়িয়ে যায়। অর্থাৎ মূল বক্তব্যকে বিকৃত করে। বা অন্য অর্থ প্রকাশ করে। অভিযোগটি নিঃসন্দেহে গুরুতর।

এইসব অভিযোগ সত্ত্বেও N. J. Dawood-এর তরজমা সংস্করণের পর সংস্করণ প্রকাশিত হয়ে চলেছে। এবং দেখা গেছে এই তরজমার পাঠকদের মধ্যে বেশিরভাগই মুসলিম।
সবশেষে বলা এই তরজমা ইংরেজি ভাষার পাঠকদের মধ্যে আল-কোরআনের আলো অনেকের কাছে পৌঁছে দিতে সহায়তা করেছে। এবং করে যাচ্ছে।
খোদা আমাদের সবাইকে তওফিক দান করুন।


সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×