somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা দেশের মুক্তি বাহিনি

০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,
প্রতিটি যুগে কিছু নতুন-নতুন শব্দ চালু করা হয়। তাহার পর সেই শব্দ নিজেরাই পথে-বিপথে চলিতে থাকে। সেইরকম একখানা শব্দ হইতেছে : সন্ত্রাসবাদ। এবং সন্ত্রাসবাদী।
আগে তো বুঝিতে হইবে সন্ত্রাসবাদের সংজ্ঞা কি?
আসামের স্বাধীনতার সংগ্রাম বা কাশ্মীরিেরর জনগণের সংগ্রামকে এক কথায় ''সন্ত্রাসবাদ'' বলিয়া নাকচ করিবার অধিকার কাহারো রহিয়াছে কি? আমি অবশ্য আগ্রাসী শক্তিগণরে কথা এইখানে বলিতেছি না। উহার কথায়-কথায় দিন কে রাত বানাইতেছেন।
যেমন ভারত। তাহারা আসামের মুক্তিকামি জনগণের আন্দোলনকে সন্ত্রাসবাদ কহিতেছেন। আবার কাশ্মীরের জনগণের সংগ্রামকেও। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারত বিভাগ হয়। সেই বিভাগের যৌক্তিকতা লইয়া আলোচনা করিতেছি না। তাহা হইলে প্রশ্ন জাগে ৯০ ভাগ মুসলমান জনগণের দেশ কাশ্মীর কোন হিসাবে ভারতের হইলো তাহা কে বলিয়া দিবে?
আর এই উত্তর খজুতে গিয়া কাশ্মীরের জনগণ যদি নিজেদর রক্ষা করিতে ভারাতের বাহিনীর মুখামুখি হয় এবং তাহাদের সেই এই সংগ্রামকে যদি সন্ত্রসাবাদী বলা হয়; তাহা হইলে তিব্বতের জনগণের স্বাধীনতার সংগ্রামিদিগকে আশ্রয় দিয়া ভারতও সন্ত্রাসবাদের মদদ দিতেছে। এই সত্য কথাটা বলা হইতেছে না।

হায়, যাহারা তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করিয়াছে, সেই তাহারাই কিনা অন্য-জাতির স্বাধীনতা-সংগ্রামীদিগকে ''সন্ত্রাসবাদী'' বলিয়া অভিহিত করিতেছে!!!

ইতিহাসের কি বিচিত্র গতি!!!!

১৯৭১ সালে যাহারা ভারতে ট্রেনিং লইয়াছে সেই মহান সঙগ্রামী যোদ্ধাগণকে আপনারা আজ কি বলিবেন?
আরো মনে রাখি তহইবে : এইসব বিষয় কাহারো নিজস্ব ইস্যু নহে। ইহা একটা জাতির একটা ভুখন্ডের মানুষের মর্যাদার বিষয়। তাহা সবাইকে মনে রাখিতে বলি।

আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর যোদ্ধাগণ একটা সময় ভারতে আশ্রয়-প্রশ্রয় পাইয়াছিলো---তাহা অনেকই আজ অতি সহজে ভুলিয়া যান। কেবলামত্র সেখানেই শেষ নহে। পার্বত্য ো প্রাণপ্রিয় নেতা এম.এন. লারমাকে শান্তি বাহিনির যে-গ্রপের সদস্যগণ নির্মমভাবে হত্যা করিয়াছিলো, েসই গ্রুপকেও ভারত প্রত্যক্ষ মদদ যোগাইয়াছিলো। তখন আবার মুক্তিবাহিনি আর শান্তিবাহিনি আর জঙ্গি বাহিনি একাকার হইয়া যায়।
পরম করুণাময় এই দুনিয়ার সকল মানুষকে হেফাজত করুন।

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×