আসসালামু আলাইকুম,
এইটা জানুয়ারি, সামনেই ফেব্রুয়ারি। আমাদের ভাষার মাস, শহিদ দিবস। আন্তরজাতিক মাতৃভাষা দিবস পালিত হইবে। আমাদের রাজনিতিবিদ, বুদ্ধিজিবি, সুশিল--সকলেই নিজের ভাষা নিয়া গালভরা ভাষন দিবেন। সমাজের সকল স্তরে বাংলা ভাষার প্রচোলনের কথা বলিবেন। এইসব কি দোষের?
মোটেই তাহা নয়। তবে এইসব কথা বলিবার দরকার কোথায়? দরকার তেমন ছিলো না। তবে আজকের দৈনিক পত্রিকার পাতা দেখিয়া একটু থমকিয়া গেলাম। ''নর্থ-সাউথ'' নামে একটি খানদানি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাহাদের ১৩তম কনভোকশেন উপলকখে একখানা ক্রোরপত্র প্রকাশ করিয়াছে। এইটাও বেশ ভালো। কারন খানদানগনই পত্রিকায় ক্রোরপত্র প্রকাশ করিবার সাহস রাখেন। কেননা তাহা তাহাদের নাগালের ভিতরে রহিয়াছে।
তো সেই ক্রোরপত্র অনেকেই ''বানি (মসেজে)'' দিয়াছেন। আর সেইটা ইংরাজিতে। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের নিজের এখতিয়ার রহিয়াছে ইংরাজি ভাষায় ক্রোরপত্র দিবার। তাহাতে আমার আপ্ততি নাই। এখন প্রস্ন হইতেছে ''ইউজিসি''-র চেয়ারমান কেনো ইংরাজি ভাষায় ''বানি'' দিলেন তাহা তো বুঝিলাম না।
নর্থ -সাউথের ভিসি ইঙরাজিতে বানি দিয়াছেন। আমাদরে দেশের শিকখামন্ত্রি কেনো ইংরাজিতে দিলেন? নর্থ-সাউথ কি বং্গদেশের বাহিরে অবসথিতো?সেই বিশ্ববিদ্যালয়টার চেয়ারমান উঙরািজতে বলিলেন। দেখিলাম। কিন্তু এই দেশের প্রধানমন্ত্রি কেনো ইংরাজিতে ''বানি'' দিবেন? এমন কি আমাদের দেশের প্রেসিডন্টে পর্যন্ত সেই পুরাতন প্রভুগণের ভাষায় ''বানি'' দিলেন!!!
অথচ আর একমাস পরে উহারাই আবার বং্গভাষার গুনগান গাহিতে থাকিবেন। এইটা কেমন বেপার হইলো?
বং্গদেশের প্রধানমন্ত্রি দেশের ভিতরকার ঘটনায়, অনুস্টানে ইঙরাজিতে কেনো বক্তৃতা করিবেন? বানি দিবেন? তাহা হইল আমরা মাতৃভাষার মর্যাদা কোথায় গিয়া রক্ষা করিবো? আমেরিকায় গিয়া, জরমান দেশে গিয়া, ব্রিটেনে গিয়া? কোন কোন খেত্রে সমাজে এই ভাষার প্রচোলন করিবার কথা বলিবেন আমাদের দেশের কর্নধারগন?
সকলে ছহি-ছালামতে থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

