somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার যখন বামপন্থীজোটের কবলে

২৬ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,
বিপ্লব আর প্রতিবপ্লব ধীরে-ধীরে এমন একটা জটিল জায়গায় চলিয়া গিয়াছে অথবা তাহাকে নিয়া যাওয়া হইয়াছে যে কোনটা বিপ্লব আর কোনটা প্রতিবপ্লব সাধারণ মানুষের জন্য বুঝিতে পারাটা অনেক সময় কঠিন হইয়া যায়।
মাঝে-মাঝে আমাদের দেশের পত্র-পত্রিকায় '''গণবাহিনি'' নামক একটা সশস্ত্র সংগ্রামীদের কথা শুনিতে পাওয়া যায়। উহাদের বিষয়ে তেমন-একটা ধারণা ছিলো না। বিশেষ করিয়া দেশের দক্ষিণ অঞ্চলে_---যশোহর ,কুষ্টিয়া, খুলনা অঞ্চলে উহাদের কর্মকাণ্ড। এই দলটার বিষয়ে একটু খোজ-খবর লইতেই যাহা জানিতে পারিলাম তাহাতে বিস্মিত হইয়া গেলাম।
এই গণবাহিনী নাকি জাসদেরই সেই গণবাহিনী!!! জাসদ বহুধা বিভক্ত। গণবাহিনী কি এখনো অবিভিক্ত? তাহা চেষ্টা করিয়া জানিতে পারি নাই।
জাসদ দেশের প্রচলিত নিয়ম মানিয়া রাজনীতি করিতেছে। তাহা হইলে এখনো গণবাহিনী রাখিবার প্রয়োজন কোথায়? ঠিক বুঝিতে পারিলাম না। আর উহারা তো এখন বিপ্লবের নামে সন্ত্রাসী তৎপরতা বিশেষ করিয়া ডাকাতি করিয়া বেড়াইতেছে। তাহাদের নীতি, আদর্শ বিষয়ে কিছুই তো তাহারা পরিষ্কার করে না। বর্তমান জাসাদের ইনু গ্রুপ ক্ষমতাসীন সরকারের সহিত জোটগতভাবে রহিয়াছে। তাহা হইলে তাহাদের গণবাহিনী কাহাদের বিরুদ্ধে বিপ্লব করিতেছে? মাঝে-মাঝেই আমাদের দেশের বিপ্লবী সংগঠনের গতি-প্রকৃতি বুঝিতে পারাটা একটা অসম্ভব বিষয় মনে হয়।
এই যে দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দল। যাহারা নিজেদের মার্কসবাদী লেলিনবাদী বলিয়া ঘোষণা করিয়া থাকে---তাহারাও বর্তমান আওয়ামী লিগের সহিত জোটবদ্ধ হইয়া একটা মন্ত্রিন্ত বাগাইয়াছে। আওয়ামী লীগ তো একটা বুর্জোয়া গণতান্ত্রিক দল। এই বিষয়ে কোনো গোপনতা নাই। তাহা হইলে কি শুধু মার্কসবাদী লেনিনবাদী দলগুলো ক্ষমতার মোহেই এই বুর্জোয়া ঘরানার দলটির সহিত একজোট হইয়াছে?লাতিন আমেরিকার দেশগুলিতে বিপ্লব নিয়া নানান কীর্তির কারণেই একটা চমৎকার রসিকতা প্রচলিত রহিয়াছে :''revolutions are good for business.'' এইসব বাম দলের কাজকর্ম দেখিয়া মনে হইতেছে আমাদের দেশর প্রক্ষাপটেও কথাটি সত্য।

আর আওয়ামী লীগই কেন এইসব ক্ষুদ্র দলগুলিকে নিজেদের জোটে জায়গা দিতেছে? এই সাম্যবাদী দল আর তাহাদের এক সময়ের নেতা তোয়াহা সাহেব তো স্বাধীনতার পরপরই দেশে কম অরাজকতা সৃষ্টি করে নাই। যেমন অরাজকতা সৃষ্টি করিয়াছিলো আবদুল হক সাহাবের নিষিদ্ধ কমিউনিস্ট দল, রব-জলিলের জাসদ।
১৯৭১ সালে যাহারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করিয়াছিলো সেই বিশেষ ধর্মীয় গোষ্টি যেমন দোষে দোষী। তেমনি স্বাধীনতার পরপরই একটা নতুন গণতান্ত্রিক দেশের স্হিতিশীলতা বিনষ্ট করিবার জন্য যাহারা বিপ্লব বিপ্লব বাণিজ্য করিয়াছিলো সেইসব বাম দলও অনেকটা একই দোষে দায়ী। তাহারা দেশটাকে শুরুতেই একটা অপঘাতের দিকে টানিয়া নিয়া গিয়াছিলো। এদেরও বিচার করা প্রয়োজন।
দয়া করিয়া কেহ মনে করিবেন না যে আমি ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া হইতে দৃষ্টি সরাইয়া নিবার জন্য এইসব বামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ করিতেছি। আমার কথা হইতেছে উহারা সরকারের সহিত থাকিবে আবার তথাকথিত বিপ্লবের নামে সন্ত্রাসের সহিতও থাকিবে--এইটা তো চলিতে পারে না। জাসদ যদি গণবাহিনীকে পুষিয়া থাকে, তবে জাসদের নেতাদের জবাব দিবার সময় আসিয়াছে কি কি কারণে তাহারা এই এখনো এই গোষ্ঠীকে লালন করিতেছে। বিপ্লবের নামে যাহারা ব্যবসা করিতেছে তাহারা এই দেশের গণতান্ত্রিক কর্মকাণ্ডের একটা বিরাট বাধা বলিয়া ধারণা করি।
পরম করুণাময় এই দেশের গণতন্ত্রকে বামপন্থী বিপ্লবীদের হাত হইতে রক্ষা করুন।
সকলে ছহি-ছালামতে থাকিবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×