২০শে জুলাই ০৮ মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিল রফিক অফিসেই।সাদা পোশাকে একটি পাজারো জিপে আসলেন অফিসার সাহেব, সাথে আরো ৪ জন । কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো স্হানিয় Rab অফিসে। চোখ বাধা হলো রফিকের, কোমরের বেল্ট,মানিব্যাগ, সাথে থাকা ৪৬০০০/= নগদ টাকা নিলেন অফিসার সাহেব নিজেই।কোনকথা না বলেই বসানো হলো ইলেকটি্ক চেয়ারে, দুচোখের সামনে দু,টি হাজার শক্তির বাল্ব লাগানো আছে যেন চোখের মণি আর মুখের চামরা সিদ্ধ হয়ে যাবে।এভাবে চলল কতক্ষন।প্রান বেরিয়ে আসে শরীর থেকে ,চিৎকার করে আল্লাহকে ডাকে। কি করেছি আমি? কেন আমাকে ধরে আনা হলো? এবার শুরু হলো নতুন নিযার্তন,ইলেকট্রিক চেয়ার থেকে নামানো হলো রফিককে চারপাচজন সেনা লাঠি দিয়ে পেটাতে পেটাতে অচেতন করে ফেলল। এবার শুরু হলো জিঞ্গাসাবাদ-- বল্ কে কে ছিলি? কোথায় রেখেছিস ইত্যাদি,ইত্যাদি---আসলে তখনও রফিক জানেনা কেন তাকে ধরে আনা হয়েছে? পরে বুঝতে পারল কেন তাকে ধরে আনা হয়েছে? মাস পাঁচেক আগে রফিকের অফিসে ভেন্টিলেটর ভেঙ্গে বড় ধরনের এক দুঃসাহসিক চুরি হয়। চুরির পাচমাস পর রফিক কে চুরির অপরাধে গ্রেফতার করা হয়।রাত যত বাড়তে থাকে নির্যাতনের পরিমান আরো বাড়তে থাকে।ফ্যানের হ্যাঙ্গারের সাথে ঝুলানো হলো, পেটাতে পেটাতে আধমরা করে ফেলানো হলো তাকে।একসময় অচেতন হয়ে পড়ে রফিক। রাত দুইটার পর কারো ডাকে ঞ্গান ফেরে রফিকের ।পুলিশের একজন এস,আই হাতকড়া পরিয়ে হাসপাতালে নিয়ে গেল, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাযতে।থানা হাযত তো নয় যেন হাবিয়া দোযখ,ছেড়া পাটি,ময়লা দূর্ধন্ধযুক্ত কম্বল,ফ্লোর ভেদ করে আসা পিপড়ার কামড় যেন ব্যাথার শরীরে বৃশ্চিকের হুল ফোটানো।সকাল হলো কোন অজানা আশংকায় বুক কাপছে। দুপুরের পরে আদালতে তোলা হলো রফিককে পুলিশ রিমান্ড চাইল বললো আসামির কাছ থেকে চুরি যাওয়া অথের্র কিছুঅংশ উদ্ধার করা হয়েছে পুরো অর্থ উদ্ধারের জন্য পাচ দিনের রিমান্ড প্রয়োজন আদালত দুইদিনের রিমান্ড দিলো।হায়রে এদেশের পুলিশ ও Rab !!! ( চুরি করা টাকা পাচমাস পর পকেটে করে নিয়ে ঘুরে বেড়ায় আসামি সেই অফিসেই ?????) রিমান্ড শেষে আদালত থেকে জামিন পেল । সেই থেকে এক অস্হির যন্তনা দানব বুকে করে ঘুরে বেড়ায়, কেন তার এমন নিসকলুশ জীবনটাকে নষ্ঠ করল পুলিশ ও Rab????এ ক্ষমতা কে দিয়েছে আমাদের টাকায় পোষা এ গোলামদের ???????
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



