একবিংশ শতাব্দীর এ যুগে ফেসবুক নামক মাধ্যমের গোড়াপত্তন হলো। ফেসবুক দিয়ে আমরা যেমন অসংখ্য দেশী বিদেশী বন্ধু বানাতে পারি তেমনি নিজের প্রতিভারও প্রকাশ করতে পারি। তবে ফেসবুকের বন্ধুদের বাস্তবের বন্ধু ভাবলে অনেক সময়ই ভুল হয়। অনেক মানুষ আছে যারা ফেসবুকে পরিচিতদের কেবল ফেসবুক পর্দার সীমারেখায় বন্দী করে রাখতে চায়। আবার কেউ কেউ তাদের সাথে পরিচিত হওয়া ফেসবুক বন্ধুদের বাস্তব বন্ধু হিসেবে ভাবতে চায়। ফেসবুকের একটা প্লাস পয়েন্ট হলো আমরা ফেসবুকের মাধ্যমে পুরানো ও বাস্তব জীবনের বন্ধুদের সাথে সর্বদা যোগাযোগ রাখতে পারি। তবে শুধু ফেসবুকের বন্ধুদের সাথে সর্বদা যোগাযোগ থাকলেও সেরকম একটা সখ্যতা সহজে গড়ে উঠতে চায় না। ফেসবুককে কখনও খুব ভালো লাগে আবার কখনও বা খুব খারাপ লাগে। ফেসবুকে মারাত্মক ভাবে মানুষের সাথে প্রতারণা করা যায়। যার সাথে চ্যাট করছেন তার আসল পরিচয় আপনি জানেন তো! অনেক সময় আপনি হয়তো ভুল মানুষের সাথে চ্যাট করেন। যার সাথে চ্যাট করছেন তার প্রোফাইল ছবি দেখে হয়তো কখনও আপনি তার প্রেমে পড়ে যান। কিন্তু তার আসল ছবি হয়তো প্রোফাইলে দেওয়া হয়নি, এমনকি যাকে মেয়ে ভাবছেন সে ছেলে হতে পারে বা যাকে ছেলে ভাবছেন সে মেয়ে হতে পারে। এরকম হিজড়া টাইপ মানুষের অভাব ফেসবুকে নেই। প্রতিদিনই অসংখ্য মানুষ এসব ফেইক আইডির অধিকারী মানুষ দ্বারা প্রতারিত হচ্ছে। আজকাল কিছু কিছু নষ্ট মন মানসিকতার মানুষ ফেসবুকে অসভ্যতা করে বেড়াচ্ছে। তাদের জন্য অল্প বয়সী ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। আসলে দোষ ফেসবুকের নয় মানুষের। মানুষ যদি প্রযুক্তির অপব্যবহার করে তখন এর খারাপ প্রভাব অবশ্যই পরবে। তবে যেহেতু ফেসবুক একটি সামাজিক যোগাযোগের মাধ্যম সেহেতু এর মাধ্যমে অতি সহজে খারাপ মানুষগুলো তাদের ইচ্ছার চরিতার্থ করতে পারে। ফেসবুকের নীতিমালা আরও কঠোর হওয়া প্রয়োজন। আইডি যেন ফেইক না হতে পারে কর্তৃপক্ষের সেদিকে বিশেষ নজরদারি করার প্রয়োজন। ফেসবুকের সিকিউরিটি সিস্টেম আরও শক্তিশালী হওয়া আবশ্যক।
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।