উদ্ধত বরফটিলা
১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পেরোনো গেল অনেক না পেরোনো পথ।
নদী, পারাপার আর জমে যাওয়া উদ্ধত বরফটিলা বেয়ে আমি পেরোতে চাই পাতাঝরা এক গহীন মাঠ। ছায়া সরিয়ে এখনো যা সম্পূর্ন সুন্দর।
ক্ষয়ে ক্ষয়ে জীবন সরে গেছে চুড়ান্ত অভিকর্ষে; নিস্তব্দ এই পতন গতজন্মের ব্যাখ্যা নিয়ে স্তব্দ।
মনখারাপ করা জীবন জেগে ওঠে আরও কিছুকাল সুন্দরে-
হাতের পরিচ্ছদে জাগিয়ে রাখতে চায় আরো কিছু গহীন পথ।
এভাবে চূর্ণ হতে হলে বিচুর্ণ হয় শরীর; কেননা যা কিছু পেরোনো গেল না বুঝে পথ, বয়সের ভার ছেড়ে তারও অধিক কিছু ছাপিয়েছি কথায়।
মূলত কথাই আমাকে পৌছে দিল অনেক না পেরোনো পথ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন