ভাগ্গিশ, ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো ছিল তাইতো টেলিভিশনটা খোলা যাচ্ছে।
দেশীয় চ্যানেলগুলোতে নাটক, গান, খবর যাই হোক নিচে ভেসে উঠছে ব্রেকিং নিউজ অথবা টানা লেখা - গাড়িতে আগুন দেওয়া হয়েছে, রেলগাড়ি লাইন চ্যুত হয়ে পরে গেছে, এতজন নিহত, অতজন আহত।
ওই আহতদের মধ্যে কতজন পরে মারা যাচ্ছে, কতজন অচল হয়ে যাচ্ছে জানিনা।
শুধু জানি দেশ নিরাপত্তার চাদরে ঢাকা আছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট বসানো আছে। সেই স্থানের ১ কিলোমিটারের মধ্যে প্রকাশ্য দিবালোকে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে।
দুষ্কর্ম যারা করছে তাদের বাধা দেওয়া অথবা ধরার কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না।
শুধু দেখা যাচ্ছে চেক পোস্টে স্কুটার, হোন্ডা আটকানো হচ্ছে, কাগজপত্র দেখা হচ্ছে এবং খানিক সময় পর গাড়িগুলো আবার চলছে।
এই চলাটা কোনো নিয়ম মেনেই হচ্ছে নিশ্চয়ই সেটা বৈধ হোক আর অবৈধ হোক।
অবৈধ নিয়মে হওয়াটাই এদেশে স্বাভাবিক যদিও মন চাইছে বৈধ নিয়মে হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




