somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“Facebook এর বাহিরে যে জীবন, তোমার আর আমার” !:#P

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
শরতের স্নিগ্ধ বিকেল তৈরি করবে
হাতে হাত রেখে হেটে যাওয়ার পথ
পথিক হব দুজনে মোরা
নিব এভাবেই জীবনের পথে পাশাপাশি হেটে যাওয়ার শপথ !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
অঝর ধারার বৃষ্টিতে ভিজে দুজনে হয়ে যাব একাকার
বৃষ্টির জল প্রকৃতির ক্যানভাসে আঁকবে
তোমার আর আমার ছবি, আহ! কি চমৎকার !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
কোন এক পড়ন্ত বিকেলে
তোমায় সঙ্গী করে নৌকায় চরে যাত্রা হবে সূর্যাস্তের পানে
শান্ত নদীর শান্ত ঢেউ দোলা দিয়ে যাবে দুজনের মনে !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
সারাদিনের জন্য হারিয়ে যাব অজানার উদ্দেশ্যে
যেখানে প্রকৃতি তার প্রেমের আলিঙ্গনে তোমায় আর আমায় জড়িয়ে নিবে নিবিরভাবে ভালবেসে !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
দেখা হবে সূর্যোদয়ের সাথে
সূর্যের প্রথম আলো এসে ছুঁয়ে যাবে তোমার কপাল
ভোরের পাখি হব তুমি আর আমি
নিয়ে আসব দুজনে উজ্জ্বল সকাল !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
সন্ধ্যা রাতে হবে ছাঁদে হাটাহাটি
চাঁদ তার জোৎস্নার চাঁদরে ঢেকে দিবে তোমার আমার দুজনার দুটি মন
আকাশের তারাগুলো ও হবে শামিল
তোমার আর আমার মত তারা ও করবে ভালবাসায় মাতামাতি !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
সমুদ্রের কোল ঘেঁসে হেটে বেড়ানো তোমার আর আমার সাথী হবে নীল আকাশের গাংচিল
সমুদ্রের প্রতিটি গর্জন হবে প্রার্থনারত, যেন
তোমার আর আমার এ বন্ধন থাকে চির অমলিন !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
গল্প হবে তোমার সাথে
কথা আমি বলেই যাব, বলেই যাব
যতক্ষণ না হই ক্লান্ত
হঠাৎ তুমি উঠবে বলে
একটু আস্তে কথা বল
আশে পাশে মানুষ আছে তো !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
ঘণ্টা হিসেবে রিকশায় করে ঘুরে বেড়ানো হবে
যাওয়া হবে, টি এস সি কিংবা ধানমণ্ডি বত্রিশ
সময়ের সাথে নিব আড়ি, আনন্দ হবে সীমাহীন
প্রেম কানে কানে বাজাবে শিষ !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
তোমার বাঁশির সুর ছুয়ে যাবে আমার হৃদয়ের আনাচে কানাচে
সুরের মূর্ছনায় ভালবাসা হবে দ্বিগুণ
জীবনের কিছু অপ্রাপ্তি, কিছু দুঃখ না হয় দিব সুরের দামে বেচে !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
বেডরুম এর বারান্দার গ্রিল বেয়ে চুইয়ে চুইয়ে পরবে অন্ধকার
তোমার আর আমার খুনসুটি তে কেটে যাবে রাত্রির সমস্ত আঁধার !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
তোমার মমতার স্পর্শে জীবন ফিরে পাবে আমার মৃত মন
নিস্তব্ধ এ দেহ নীরবতা ভেঙ্গে হয়ে যাবে চঞ্চল !

বিঃ দ্রঃ কবিতা টি লেখকের আজ পর্যন্ত লেখা সবচেয়ে প্রিয় কবিতা। লেখকের অনেক ভাললাগার কিছু স্মৃতি ও স্বপ্নের বহিঃপ্রকাশ হচ্ছে কবিতা টি। :P

কবিতার শিরোনাম “Facebook এর বাহিরে যে জীবন, তোমার আর আমার” হওয়ার কারন, আমরা সবাই ফেসবুক নিয়ে এত বেশী মেতে থাকি আর এত সময় ফেসবুক এ বসে থেকে নষ্ট করি যে এই ফেসবুক এর বাহিরে ও যে একে অপরকে ভালোবাসার, একে অপরকে কাছে পাওয়ার অনেক সুন্দর, মোহনীয় ও স্বর্গীয় রূপ আছে তা ভুলে যাই। আমরা ফেসবুক এ কম আর আমাদের ভালোবাসার মানুষগুলোর সাথে সময় কাটাই বেশী। উপভোগ করি জীবন আর ভালোবাসা।

উৎসর্গ ঃ আমার প্রিয় ভালোবাসার মানুষটিকে !:#P


সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×