
দরজায় এসে নাড়ছে কড়া
পরীক্ষা তো নয় যেন যমের হাতে পড়লাম ধরা
বইটা খুলে বসে পরলাম ওই
কি পড়ি আর কি না পড়ি
তা এখন আমি খুজে পাই কই ?
সিলেবাস তো দেখছি পুরোটাই বাকি
হেলা ফেলা আর ঘোরা ঘুরি করে
সারামাস যে দিয়েছি ফাঁকি
পরীক্ষায় যদি কোন কারনে
ফেল করলাম ভাই
মায়ের হাতের পিটুনি থেকে
রক্ষা তো আর নাই
কোন রকম পড়া নাকে মুখে গুজে
শেষ করলাম সিলেবাস
কানে ধরলাম, না বাবা না আর
গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো না সারামাস
এবারের মত, পাশ নম্বর
মিলে যায় যদি ভাগ্যগুণে
ফাঁকিবাজি আর করবো না কভু
প্রতিদিনের পড়া শেষ করবো প্রতিদিনে
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



