তোমাকে খুঁজে ফিরি
হঠাৎ ঘুম ভেঙ্গে যাওয়া নিঃসঙ্গ ভোরে
আর নির্ঘুম রাতের প্রতিটি প্রহরে ।
তোমাকে খুঁজে ফিরি
একাকী পথে হেটে যাওয়াতে
আর রিকশার যাত্রা পথে পাশের সিটটাতে ।
তোমাকে খুঁজে ফিরি
শুক্রবারের নির্জন দুপুরের একাকিত্বে
আর স্নিগ্ধ বিকেল থেকে সন্ধার দূরত্বে ।
তোমাকে খুঁজে ফিরি
প্রিয় রঙের শাড়ি, হাতে কাঁচের চুরি আর খোঁপায় ফুলের সাঁজে
আর যখন মনেতে বেদনা জাগানো কোন প্রিয় সুর বাজে ।
তোমাকে খুঁজে ফিরি
রিমঝিম বৃষ্টির প্রতি ফোটায় ফোটায়
আর অনেক ভীরের মাঝে হঠাৎ বিষণ্ণতায় ।
তোমাকে খুঁজে ফিরি
কবিতার প্রতি অক্ষরে শব্দের বুননে
আর গল্পের প্রতি পাতায় পাতায় কল্পনার আবাহনে ।
তোমাকে খুঁজে ফিরি
হাত ধরে পাশাপাশি হেটে যাওয়া কোন কপোত কপোতীর প্রেমে
আর স্মৃতির ছবি সাজিয়ে রাখা মনের এ্যালবামে ।
তোমাকে খুঁজি শুধু তোমাকেই খুঁজি
যা কিছুই করি যেখানেই যাই
সবশেষে ঐ হৃদয় মাঝেই তোমার দেখা পাই ।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



