somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ছোট কাগজ কথিকা
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

আপনার শিশু রেগে গেলে কি করবেন?

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশুদের মানসিক অবস্থার পরিবর্তন খুব দ্রুত হয়ে থাকে। তাই তাদের মেজাজ মর্জির ক্ষেত্রেও দেখা যায় বিস্তর পরিবর্তন। হয়তো খুব সামান্য একটি খেলনার জন্য রাগারাগি কিংবা হাতাহাতি শুরু করে দিলো। আবার খুব বড় কিছু হারিয়ে গেলেও রইলো নিরুত্তর। তাই শিশুদের এই সকল বিষয়ে কিছুটা বুদ্ধিমত্তার সাথে সামাল দিতে হয়।
:
১। রেগে গেলে রাগ থামানোর চেষ্টা করবেন নাঃ
:
আপনার শিশুটি যদি খুব রেগে যায় তবে তার রাগ থামানোর চেষ্টা না করাই ভালো। রাগ থামাতে গেলে তার রাগ আরো বেড়ে যাবে। হয়তো ভাঙ্গাভাঙ্গি শুরু করবে। রেগে গেলে তার রাগ নিজেকে নিয়ন্ত্রণ করতে দিন। এতে করে সে রাগের ক্ষেত্রে নিজের নিয়ন্ত্রণের বিষয়টি ধারণ করতে পারবে।
:
২। কিছুটা এড়িয়ে চলার চেষ্টা করুনঃ
:
আপনার শিশুটি রেগে গেলে তার রাগকে আমলে না নিয়ে এড়িয়ে চলার চেষ্টা করুন। এমন ভাব করুন যে, আপনি তার রাগকে খেয়ালই করেননি। রাগান্বিত অবস্থায় তার রাগকে আমলে নিলে সে রাগকে প্রকাশের জন্য আরো রাগ দেখাবে। তাই এড়িয়ে চলাটাই ভালো।
:
৩। প্রহার করবেন নাঃ
:
আপনার শিশুটি রেগে গেলে তাকে কখনোই প্রহার করতে যাবেন না। এই প্রহারটি তার মানসিক বিকাশে বাধাগ্রস্ত করবে তাকে আরো বেশি রাগতে উৎসাহিত করবে। আপনার প্রতি তার একটি ঘৃণা জন্মাবে। তাই শিশুদের প্রহার করবেন না।
:
৪। মনোযোগ অন্য দিকে সরানোর চেষ্টা করুনঃ
:
আপনার শিশুটি রেগে গেলে তার মনোযোগটি অন্য দিকে সরিয়ে নেওয়ার একটি পরোক্ষ চেষ্টা করুন। যেমন আনমনে আপনি গিয়ে তার প্রিয় কার্টুন কিংবা প্রিয় গান ছেড়ে দিলেন। অথবা তার প্রিয় খাবারটি চমৎকারভাবে সাজিয়ে টেবিলে রাখলেন। দেখবেন তার মনোযোগ রাগ থেকে এখানে চলে এসেছে।
:
৫। তার সাথে কোমল ভাষায় কথা বলুনঃ
:
এটি সবচেয়ে চমৎকার একটি শিক্ষণীয় পদ্ধতি। এতে করে আপনার শিশুটি রাগের নেতিবাচক দিকটি বুঝতে পারবে। তাকে একটি উচু জায়গায় বসান তারপর তার সাথে কোমলভাবে কথা বলুন। সে যদি শপিং এ গিয়ে একটি নতুন খেলনা কিনে দেওয়ার জন্য রাগ দেখায় তাকে বাইরে নিয়ে আসুন। রাস্তার পথশিশুদের দেখিয়ে তাদের খেলনা না থাকার কষ্ট তার সামনে তুলে ধরুন। বিশ্বাস করুন, তার ভেতরে একটি সুন্দর মানসিক সত্তা তৈরি হবে।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×