সারাদিন খুনসুটি আর দুষ্ট মিষ্টি ভালবাসায় কাটল ওদের দেখা করার প্রথম দিন...
বিকেলে যে যার বারি ফিরে গেল...
বিলাস... অনেক ভাবল... কিভাবে পদ্মকে আর একটু খুশি করা যায়...
সারা রাত জেগে থাকল... শুধু পদ্মকে নিয়ে ভাবল...
পরদিন... সকাল ১০.৩০ মিনিট
বিলাস ঘুম থেকে উঠে ওর মোবাইল অন করল...
দেখল... পদ্মের অনেক গুলা মেসেজ। সাথে সাথে কল করল...
গোসল করে তৈরি হতে প্রায় ১১ টা বেজে গেল...
সকালের নাস্তা না করেই বের হয়ে পরল বিলাস...
খুলনার লবনচরা থেকে ১০ মিনিট লাগে রূপসা যেতে।
বিলাস গাড়িতে বসেই কথা বলতে লাগলো...
ততক্ষণে পদ্ম তার কলেজ এ যাওয়ার জন্য বের হল...
বিলাস কিছু চকলেট কিনে নিল...
চলতে চলতে কত কথাই মনে পরে...
কিছু একটা ভেবে ছোট্ট একটা মুচকি হাসি দিল...
একটু পর রূপসা পৌঁছে গেল...
ঐতিহ্যবাহী ৭ টাকা ভারা দিয়ে গাড়ি থেকে নামল।
একটু পর পদ্ম আসলো... পদ্মের হাতে চকলেটগুলা দিয়ে জিজ্ঞেস করল...
কেমন আছ...?
কোন উত্তর পেল না...
পদ্ম বলল... মাত্র ১০ মিনিট থাকব...
আরে... ১০ মিনিট তো না থাকলেও চলে
যাও, এখন ই চলে যাও, রেগে গেল বিলাস...
তা করবো কি ? এই তোমার সকাল ৮ টা ...? এই বলেই চেচিয়ে উঠলো পদ্ম
বিলাস ঠাণ্ডা মাথায় বলল... আচ্ছা... চল... কোথাও গিয়ে বসি...
না... কোথাও বসা যাবে না... পদ্ম বলল...
আরে আসো না প্লিজ...
না বলসি না... ? এত ঘেন ঘেন কর ক্যান...? পদ্মের অভিমান...
আচ্ছা সরি... আর হবে না...
দুজনে রাস্তার পাশে দাড়িয়ে কথা বলছে...
তারপর দুজনেই চলতে লাগলো...
রাস্তার উপর অনেক কাদা আর পানি জমা...
একটু আগেই বৃষ্টি হয়েছে...
কষ্ট করে... একটা রিক্সায় উঠলো...
রূপসা ব্রিজের কাছে যাবে ...
এখনও বৃষ্টি হচ্ছে... তবে অল্প...
রিক্সার হুক টেনে দুজনে বসলো...
সামনে পর্দা দেওয়া...
দুজনে ফিস ফিস করে কথা বলতে লাগলো...
(চলবে)
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


