রিক্সা চলতে লাগলো। মুখ ভার করে বসে আছে পদ্ম।
মুখে কোন কথা নেই।
দুজনে একদম চুপ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ।
পর্দা দেয়া খুলনার স্পেশাল রিক্সা, প্রেম করার জন্য ভালই ।
বিলাশ শুধু পদ্মের দিকে তাকিয়ে আছে।
হঠাৎ পদ্ম বলে উঠলো, “আমার মাথার শিং টা অনেক সুন্দর, তাই না ?”
বিলাস বলল, হ্যাঁ, ... সরি ...... না ...
মুখ ভার করে বিলাসকে একটা চিমটি কাটল পদ্ম।
উহ, আরে মজা করছিলাম তো... বিলাস উত্তর দিল।
বলল, তোমার আবার শিং আসবে কোথা থেকে ?
পদ্ম বলল, তাহলে আমার দিকে অমন করে তাকিয়ে আছ কেন...?
নাকি জীবনে আমাকে ছাড়া কোন মেয়ে দেখো নাই ?
তোমাকে আজ খুব সুন্দর লাগছে।
তোমাকে তো বোরকা ছাড়া দারুন লাগে। বিলাসের ও নম্র অনুভুতি,
হইসে, আমাকে আর গ্যাস দিয়ে ফুলানি লাগবি না,
মুখটা বাকা করে একটা মেয়েলি ভঙ্গিমা করে বলল পদ্ম।
বিলাস বলল, সত্যি জানু, তোমাকে খুব সুন্দর লাগছে আজ...
অইইই... সত্যি করে বল তো, এর আগে কয়টা মেয়ে পটাইসো...?
মেয়ে পটানো বুদ্ধি তো ভালই আছে। মুখ ভেঙ্গিয়ে বলল পদ্ম।
বিলাসের তীব্র প্রতিবাদ... আরে ধুর...
আমি মেয়ে পটাতে যাব কেন...
পদ্ম বলল ...তাহলে এইগুলা শিখলা কই হুমম ?
আমি কিছু বুঝিনা ভাবছো ?
বিলাস বলল, আরে আজব তো, কি শুরু করলা।
হঠাৎ কে যেন বলল, ভাই আইসা পরছি, নামেন...
বৃষ্টিও কমে গেছে... তারপর দুজনে রিক্সা থেকে নেমে রূপসা ব্রিজের উপর উঠলো।
দুজনে হেঁটে হেঁটে ব্রিজের অপর দিকে যেতে লাগলো...
পথের মধ্যে একটা গাড়ি থামিয়ে ওরা গাড়িতে উঠলো
ব্রিজের শেষ প্রান্তের একটু আগে সিঁড়ি দিয়ে নামার ব্যাবস্থা আছে...
দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামল...
ব্রিজের নিচ থেকে উত্তর দিকে একটা রাস্তা গেছে...
তারপর সেই রাস্তা ধরে দুজনে হাঁটতে লাগলো।
(চলবে)
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


