মানুষের বিশ্বাস ক্রমশ পরিশীলিত বা উত্তরিত হয়, এটাই স্বাভাবিকতা। তবে কিছু রিচুয়াল নিয়মিত সারাজীবন পালন করলে বিশ্বাস একই থাকতে পারে, অ-অভিযোজিত। বিচার করার ভার আপনার, আপনি কি খোদার উপরে আপনার বিশ্বাস অটুট রাখতে চান? তবে পালন করুন আপনার ধমর্ীয় আচরণগুলো প্রথাসিদ্ধভাবে। যদি দেখতে চান আপনার দেখা, জানা, বিশ্বাস এর ক্ষমতা কতটুকু শক্ত, অন্যের বিশ্বাসটাই বা কি, কি বা আছে অন্য পিঠে তবে আপনাকে বলয় ভাঙার যাত্রায় শামিল হতে হবে। যা আমাদের নৈতিকতা, বিশ্বাস, ধারণা, জ্ঞান তার সীমানা নির্ধারণ করে দিলে হবে না। যেমন কোন একটা ঘটনাকে আমরা বলে দিলাম এটা আমাদের নৈতিকতা বিরোধী, এই নৈতিকতার সীমারেখাটা কি? কিভাবে এটা আরোপিত হল। নিশ্চয়ই অতীতকাল ধরে ক্রমশ এর ব্যাপ্তি বেড়েছে। তাহলে নির্দিধায় ভাবতে পারেন, সামনে আরো এটা পরিবর্তিত হবে।
এতকাল সীমানা বেড়েছে অতি ধীর গতিতে - কারণ গ্লোবব্যাপী যোগাযোগটা ছিল অসাধ্য, অল্প। আর এখন একটা তারে কানেক্টেড বিশ্বের সকল দেশ, সব সংস্কৃতি, ভাষা, নৈতিকতা, ধর্ম। যার ফলে দ্রুত একটা গ্লোবাল কনসেপ্ট তৈরী হচ্ছে । যেখানে সব বিভিন্নতাকে স্বীকার করে সহাবস্থান নির্মিত হচ্ছে এবং একটা আরেকটার মধ্যে ঢুকে গিয়ে তৈরী হচ্ছে কিছু কমন রিচুয়াল। একসময় বিশ্ব এভাবে আরো ডাইনামিসিজম উপহার দেবে - একটা ক্লিকে আপনি দেখবেন আপনার পুরানো বিশ্বাস আর আগের দেহে নেই, সেখানে এখন ভিন্ন কেউ আসন গেড়েছে।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৬ রাত ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


