somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম ডেট ফেনারগেন হাপিশ করে দিয়েছে

০৮ ই আগস্ট, ২০০৬ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্র ও শনি আমার উইকলি হলিডে। ফিয়াস্রে শনি ও রবিবার অফ। কাজেই ঠিক হলো শনিবার যেহেতু কমন, এদিন হবে ম্যারাথন ডেটিং। শুক্রবার রাতভর ভালোবাসার রিপিটেড কথা বলতে বলতেও যখন বুঝতে পারছিলাম না ঘুরিয়ে ফিরিয়ে পুরোনো কাসুন্দি ঘাটছি তখন ঘুম ত্রাতার মত এসে দু'জনকে বিযুক্ত করালো ফোনের কর্ণচেপে থাকা থেকে। শেষ মুহূর্তের কথা ছিল এরকম যে, সে ঘুম থেকে উঠেই নিকুঞ্জ থেকে ইস্কাটন গার্ডেনে আমার বাসায় চলে আসবে।

এগারোটায় ঘুম থেকে উঠে বুয়াকে বললাম খিুচরি, ইলিশ আর গরুর মাংশ রান্না করতে। সারি আসলো ঠিক তখনই। আমার খালি বাসা - প্রথম ডেটিং, উত্তেজনায় আমি যতটা অস্থির, চেহাড়ায় তার চেয়ে বড় ক্লান্তি। ঘুম হয়নি ঠিকমত। তার হাতে শাওনের হাসবেন্ডের লেখা জোছনাত্রয়ী উপন্যাস। সে পড়ছে মনযোগ দিয়ে, আর আমি দেখছি তার সৌন্দর্য্য। খুকখুক কাশছি মাঝেমাঝে। মনে হয় রাতে ঠান্ডা লেগেছে। টুকটাক কথা বলতে বলতে দুপুর হয়ে গেল। বুয়া চলে যায়। আমার ঘরে ছিল কাশির একটা ঔষধ। ফেনারগেন টেনারগান জাতিয় নাম । ডাক্তার বন্ধু পরামর্শ দিল - দুপুরে খাওয়া দাওয়ার পরে দুই কর্ক পরিমাণ খেয়ে নিতে। আমি তাই করলাম।

দু'জন বিছানায়। গল্প চলছে, কিন্তু আমার চোখ ঢুলুঢুলূ। সে বলে আর আমি উহ, আহ্, হু, এইসব করছি। মেজাজ তার চড়মে উঠে গেল একসময়। ঝট করে উঠে গিয়ে পুরো বোতলটা গলায় ঢেলে দিল। আমি দৌড়ে ধরি, সে হাসে - বলে, এবার আমি তোমার কথা শুনবো। বলো! চিৎকার করে বলে, কই! বলো তোমার ভালোবাসার কথা!

দুই কর্কে আমি চোখ মেলতে পারি না আর সেতো পুরো একবোতল! কতক্ষণ আবোল তাবোল বকে ঘুমিয়ে পড়ে, আমিও যে কখন ঘুমিয়ে পড়ি - ঠাওর করতে পারি না। মরার মত ঘুমিয়ে যখন ভাঙে তখন রাত্র 10 টা। আমি ঠেলে তাকে উঠাই। তোমার বাসায় যেতে হবে! সে বলে, কোথায়! আমি বলি, ডার্লিং, হেভী একটা ডেটিং হইছে, এখন চল তোমাকে বাসায় দিয়ে আসি। সেও আবার একা একটা ফ্লাট নিয়ে থাকে। ইচ্ছে করলে, এখানেও থাকতে পারে, আবার ইচ্ছে করলে আমিও তার ফ্লাটে থাকতে পারি। কিন্তু আমাদের বোঝাপড়া ছিল চমৎকার। যখন ইচ্ছে থাকবো, যখন ইচ্ছে থাকবো না। ধরে নিয়ে বসাই ট্যাঙ্েিত। নেশাক্তের মত কথা বলে, অজস্র ভালোবাসার কথা বলে। একসময়ে তার বাসার সামনে এসে গাড়ি থামে। তার ঘরে পৌঁছে দিয়ে, জোরে জোরে কথা বলে তার মাথায় একটা কথাই কেবল ঢুকাতে পারি, দরজাটা বন্ধ করে দাও।

পরের দিন। আমি অফিসে। সকাল 11টা। সারির ফোন। হ্যালো, তোমার ঘর তালা দেয়া কেন? আমি বললাম, আমি তো অফিসে। সে বলে, মানে! আজকে আমাদের একসাথে থাকার কথা নয়?

আমি বুঝতে পারি, ফেনারগেন তাকে একদিন পিছিয়ে দিয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×