ভীষণ সহজসাধ্য চাই যেন পড়তে পারি নিমিষেই
পৃষ্ঠার পর পৃষ্ঠা। যেমন সহজে পড়ছিলে
জোছনাত্রয়ী শত ভালোবাসি উপেক্ষা করে।
লিপস্টিক হয়ে মিশে থাকবো সারাবেলা
তিলক হয়ে সানি্নধ্য ইচ্ছেমত অবগুণ্ঠনে
যেমন ইচ্ছে আমন্ত্রণে।
ভালোবাসার অমোঘ নিয়তি বিষাদ সুরের ভৈরবী রাগ
নিত্য কাজের ছুটি সারাক্ষণের ভালোবাসা এক পলকেই বাসি।
তুমি আমার সাধ ও সাধ্যের অবাক সমীকরণ
আয়ুর পকেট ছিনিয়ে নেয়া কোটিখানেক মুহূর্ত।
আমার বুকের বহ্নিশিখা প্রথম পাঠের স্বরবর্ণ
শরীর জুরে শ্বাসকষ্ট তোমার ছোয়ায় সেরে উঠি
তোমার মাঝেই মরি।
তুমি আমার পরিধেয় তোমায় পরে ঘুরে বেড়াই
নিজের সাজে কেবল সাজাই
সবাই বলে আর নাই কাজ একই নামে কীর্তন!
তুমি আমার চিরকালিন তৈরী কোন গল্প!
সেপ্টেম্বর 22, 2001
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



