মনের মধ্যে যেটুকু আশা ছিল
সকালের আলো হাত পা মেলে বসায়
তাও শেষ হয়ে গেল
এক মুঠো রোদ বেশ তিকনো হয়ে জানিয়ে গেল
আলোর মাঝে ধুলোর চলাচল শুরু হয়ে গেছে
সতেজ মানুষগুলো কেমন তড়বড়িয়ে এগিয়ে যাচ্ছে
সন্ধ্যায় তাদের কপালে জমবে অবিশ্রান্ত ঘাম
নোনা স্বাদ পেঁচিয়ে কেউ কেউ হয়তো দীর্ঘ নিশ্বাস ফেলবে
আবার সকাল হবার আগে পেতে চাইবে দীর্ঘ একটা অবসর!
ঠিক সে কারণে কষ্ট ঘেটে এনেছিলাম পুরো দুইদিনের ছুটি
রবিবার পর্যন্ত বাসরীয় অবকাশের টিকিট
সাথে অনুরাগের ডায়েরীসিদ্ধ এক হাযার কবিতা।
শেষ পর্যন্ত কি নির্দয় বেকার পড়ে রইল আমার প্রস্তুতি
একটা শব্দেরও উষ্ণতা জমা পড়েনি প্রহরের পালায়
কেবল ঠান্ডা অপেক্ষার নিখাঁদ একঘেয়েমী
এক ব্যাগ হিম শীতল বরফ ফেরত দিয়েছে
আর যতটুকু দাড়ানো ছিলাম ততটুকু ভেঙে ভগ্নাংশ পেয়েছি!
সেপ্টেম্বর 26, 2001
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



