সে কোন জন, যার হা'এর জন্য আমি হা অথবা না কে উদগিরণ করছি, অথবা তার না'এর জন্য হা অথবা না? আমি কে? কেন আমার এ সম্মতি অথবা অসম্মতি?
সম্পূর্ণ আমার অধিকারের বিষয়গুলো প্রভাবিত হবার অনুঘটক নিয়ে যখন পদলেহনের সুযোগ করে দেয়, তার প্রসবে ভারাক্রান্ত হতে পারে অযাচিত ক্ষেদ, ক্লান্তি - নিজস্ব আবেগের সাথে কি পরিমাণ চেতনার মিশ্রন সবকিছুকে অন্যের প্রভাব বিযুক্ত করে স্বকীয় একটা স্টাইল ধারণে সক্ষম - সেটা হচ্ছে বিচার্য। জামাতের নামাজে একজন নিয়মভংগকারীকে সংশোধনের জন্য নিয়মভংগ করা যায় না - যদি তাকে নিয়ম বলি।
সুস্থ চেতন আর পরজীবি সংস্কৃতির যে বলয় আমাদের চারপাশে অহর্নিশ টের পাই - তাকে স্বীকার করা আর উত্তীর্ণ হবার চলিত রূপ শুধু মিছিলের শাণিত প্রতিবাদ - ব্যাকরণের এ নিয়ম এখন যার যার নিজস্ব আঙ্গিকে নির্মিত।
না'তে তোমার সাথে আমার হা অথবা হা'তে তোমার সাথে আমার না - এ শিক্ষা একাডেমিক নয় -অনুপাতে সিদ্ধ হবে কার কোন অবস্থান, জীবনের পরিচয় জানাতে! কোন এপ্রিসিয়েশন অথবা ক্রিটিসিজম তাকে রাস্তাচু্যত করলে বুঝতে হবে সে কমার্শিয়াল - টিভির বিজ্ঞাপনের জন্য তার ট্যালেন্ট কাজে লাগানো উচিত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



