somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পোস্টমর্টেম - ৩

৩০ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কনডম ছিড়ে বানের পানির লাহান পোস্ট প্রসবের আগের সে যুগে লিখে লিখেই আমি সাপ্তাহিক সর্বোচ্চ ব্লগারের লিস্টে আরোহন করলাম। সে সব লেখাগুলো এখন নেই তবে হাতে গোনা মন্তব্য জুটতো। মেজাজ খারাপ হয়ে থাকতো। ভাবতাম এমন কিছু করতে হবে যেন সবার আকর্ষণ আমার প্রতি তৈরী হয়। প্রাপ্তি ক্যাম্পেইনের যোগ দেয়ার পেছনে এ কারণটাই প্রধান। আরো একটা উদ্দেশ্য ছিল আসলে, এটা একটা ফেক কেস কিনা তা যাচাই করা। সেসময় খুব সিম্পল একটা কাজ করেছিলাম, প্রতিটি ব্লগারের পোস্টে গিয়ে তাদের প্রাপ্তি ক্যাম্পেইনে যোগ দেয়ার জন্য, তার বাসায় গিয়ে তাকে দেখে আসার জন্য আহবান জানিয়ে ছিলাম। এ কাজটা পুরোপুরি একটা কমিউনিটি মোবিলাইজিং, পেশাগত দক্ষতাটা সেখানে লাগালাম, কোন প‌্যাশন-ফ্যশন থেকে নয়। ব্লগের ক্যাম্পেইনের ফলশ্রুতিতে ঝড়ো হাওয়া, ধানসিড়ি, কালপুরুষ, একটু পরে বলছি, কামউজা, আবু সালেহ প্রাপ্তির বাসায় দেখতে গেল। আমি বলছি না, আমিই কেবল ক্যাম্পেইন করেছি, তখন প্রবাসী ব্লগারদের আবেগের দূর্দান্ত প্রকাশ ও লেখায় প্রতিদিন সমৃদ্ধ হচ্ছিল ব্লগ, তার তোড়ে ঢাকাবাসী ব্লগাররদের মধ্যে উপরোক্তরা গিয়ে দেখে এলো ফুটফুটে যাদুর রানী প্রাপ্তিকে।

এসময় আরেকটা কাজও চানস বুঝে করে ফেললাম। ক্রেডিটটা পুরোপুরি আমিই নিতাম, কিন্তু শরৎ ব্লগে আছে বলে তাকে বিশাল প্রশংসাটা করতেই হয়, এখানে বিটলামী করা যাবে না। কিছুদিন আগে সে একটা ভিডিও ক্যামেরা কিনেছে, ননডিজিটাল, কিন্তু পিসিতে ট্রান্সফার করার জন্য যাবতীয় ডিভাইসগুলোও লাগিয়েছে। পরিচিতদের অনুষ্ঠান, পার্বনের ছবি তুলে এডিটিং ফেডিটিং করে হাতযশও করেছে। ভবিষ্যতে একজন ডিরেক্টর হবার ইচ্ছাও হয়তো পোষন করে, অবশ্য এসব আমাকে কখনও বলেনি। তবে আমি মোটামুটি সেটা হবার জন্য প্রায়ই প্রচার করি, পরিচতজনরা মোটামুটি সবাই জানে যে আমার মধ্যে কিছু হব হব একটা ভাব আছে, যতটা তার যোগ্যতা তার বেশী বাগড়ম্বরতা। সে যাইহোক, শরৎকে গিয়ে বললাম, প্রাপ্তির বাসায় যে যাচ্ছি আমরা, একটা ডকুমেন্টারীও তো বানিয়ে ফেলতে পারি! শরৎ সোল্লাসে রাজী। প্রাপ্তির বাসায় প্রথম দিন গিয়ে আমরা সবাই সাক্ষাতকার দিলাম। ক্যামেরার সামনে কিছু বলার অভিজ্ঞতা সেই প্রথম। কথা বললো ধানসিড়ি, যাকে ব্লগের প্রথম যুগের একজন বিখ্যাত রাজাকার হিসাবে আমি মনে করতাম। থুথনীর নিচে হালকা একটু দাড়ী, ডেডিকেটেড প্রাক শিবির কর্মী এখন সম্ভবত পেশাজীবি জামাত কর্মী।

রাজাকারদের সাথে আমার ব্যক্তিগত জীবনে হরহামেশা ওঠাবসা করতে হয়। তেমন আহামরি কিছু মনে হয় নাই, একজন অজামাতী লোকের চেয়ে তাদের চরিত্র আলাদাভাবে উজ্জ্বল করতে পারার মতও মনে হয় নাই। বরঞ্চ দেখি, আমি ধর্মকর্ম না করে যে সামাজিক সমস্যা ও সমধানের দারস্থ হই, তারাও তেমন হয়, মাঝখানে ইসলামের কথা বলে ফাও স্টান্টবাজী করাতে কেবল একটা অন্ধত্বই দেখি। ধানসিড়ির সাথে কথা বলে আমার তেমন ছাড়া আর কিছু মনে হলো না। নিপাট ভদ্রলোক, নিরীহ সজ্জন। অথচ ব্লগে তার সাথে জামাত-রাজাকার গালাগালির চুড়ান্তও হয়েছে। ক্যামেরার সামনে ভাল ভাল কথা বললো। ঝড়ো হাওয়াও বললো, এই ছেলেটা আস্তমেয়ের সাথে দেখতাম ব্লগে অলওয়েজ ইন্টারএ্যাকট করতো। সেদিন ঝড়োর সাথে পরিচয় হবার পরে ঠিক করলাম ব্লগে দুজনকে নিয়ে একটা প‌্যাচ লাগানোর চেষ্টা চালাবো।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×