somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাম্প করে ভোটারলিস্ট তৈরী নাগরিক অধিকার হরণের নামান্তর

২৩ শে মে, ২০০৭ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন ভোটার লিস্ট একই সাথে ডাটাবেজে ফটোসহ সংরক্ষিত হবে বলে ল্যাপটপ, ক্যামেরা সহ অনেক যন্ত্রপাতি বহন করতে হবে ভোটারলিস্ট তৈরীর কাজে দায়িত্বপ্রাপ্তদের। সেজন্য বাড়ী বাড়ী গিয়ে এগুলো বহন করা দুঃসাধ্য ও অসম্ভব - এমন যুক্তি দেখিয়ে দীর্ঘ সংগ্রামের প্রতিশ্রুত নতুন ভোটার লিস্ট তৈরীর কাজ ক্যাম্পে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, এবং এই পদ্ধতিতে ভোটারদের ক্যাম্পে আসতে হবে, সরকারের প্রতিনিধি বাড়ীতে যাবেন না।

আমার কাছে উপরোক্ত যুক্তি স্রেফ ভাওতাবাঁজি এবং আন্দোলনের প্রতিশ্রুতিকে অবমাননা ছাড়া আর কিছু্ই মনে হচ্ছে না। একজন ভোটার যদি ভোটকেন্দ্রে লম্বা লাইন এবং ক্যাম্পে আর্মির আওতাধীন ভোটার তৈরির প্রক্রিয়া দেখে তবে সে কমফোর্ট বোধ নাও করতে পারে। আমার কথাই বলতে পারি, যদি আধঘন্টা অপেক্ষাও করতে হয়, আমি ভোটকেন্দ্রে অপেক্ষা করবো না ভোটার হবার জন্য। শহরবাসী কর্মজীবি মানুষেরা যাদের প্রতিটি সেকেন্ড এক চরম অনিশ্চয়তার মধ্যে পার করতে হয় তাদের জন্য ক্যাম্পে গিয়ে ভোটার হবার বাসনা খুব বেশী ক্রিয়াশীল দেখছি না। আর বাংলাদেশে সরকারী বৃহৎ প্রোগ্রাম নিয়ে যে অব্যবস্থা প্রচলিত তাতে ভোটার তৈরীর এমন আয়োজনে সরকারী নিপীড়ন নিঃসন্দেহে আরো বেশিই হবে।

ল্যাপটপ, ক্যামেরা সহ বাড়ীবাড়ী যাওয়া যাবে না এতে যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাবে এমন কথা বলতেও শুনেছি নির্বাচন কমিশনারকে। ভদ্রলোক প্রযুক্তির সাথে সম্পৃক্ত নন বলেই এমন আজগুবী কথা হয়তো বলেছেন, কিন্তু বিদেশী সাহায্য সংস্থা ও ডিপ্লোমেটরা কিভাবে এর সাথে সহমত পোষন করলেন, বুঝতে পারলাম না। হতে পারে তারা আমাদের সংস্কৃতির সাথে পরিচিত নয়, তারা বুঝতে পারেননি এখানে দলীয়ভাবে কিছু করতে গেলে সেখানে সংঘর্ষ, অব্যবস্থা হওয়াটা নিতান্ত সাধারণ ঘটনা। তদুপরী এমন একটা সম্ভাব্য অব্যবস্থায় উৎকন্ঠিত হবার আরো একটা কারণ যোগ হয়েছে ভোটার লিস্টের সাথে নাগরিক অনেক সুবিধাপ্রাপ্তির বিষয়টা জুরে দিয়ে। ক্যাম্পের নিশ্চিত অব্যবস্থায় যে সমস্ত জীবনযুদ্ধে সময় বের করতে না পারা মানুষ ভোটার হতে পারবে না, তারা বঞ্চিত হবেন নাগরিক সে সুবিধাগুলো থেকে ।

এ থেকে বের হবার একটাই পথ আছে বুঝতে পারছি, সরকার ও নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে কয়েকটা বিষয়ঃ

১. ক্যাম্পে কোন ধরণের মামলার আসামীকে গ্রেফতার করা হবে না
২. নিদৃষ্ট ক্যাম্পের আওতাধীন ভোটারদের নিদৃষ্ট সময় আগেভাগে জানিয়ে দিতে হবে
৩. ক্যাম্প রাত্রেও পরিচালিত করা
৪. একজন নাগরিককে ৩০ মিনিটের বেশী অপেক্ষা করতে হবে না!

নইলে ক্যাম্প করে তৈরী করা ভোটার লিস্ট হারাবে অসংখ্য ভোটার এবং পরিশেষে যা সূচিত করবে রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক দলগুলোর মুখ খুলে দিলেই তারা যে এ নিয়ে সোচ্চার হবেন তা আগেভাগে এখনই অনুমান করা যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৯
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×