somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন ধরণের যৌনসম্পর্কই নিরাপদ নয়!

২৩ শে মে, ২০০৭ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং ব্যক্তিগত কারণে যৌনস্বাস্থ্য বিষয়ক প্রচুর পড়াশুনা করার দরকার হচ্ছে। ইন্টারনেটে আমি কখনও এত স্টাডি করিনাই যা গত দুইমাসে করলাম তাও আবার যৌনতা নিয়ে। ওয়েব খুঁজতে গিয়ে বিভিন্ন রোগ, প্রতিষ্ঠান ও নিয়মনীতির কথা জানলাম। তবে প্রথমেই যেটা আমার জানানো জরুরী মনে হচ্ছে তা হচ্ছে যৌন স্বাস্থ্য ও যৌনতা বিষয়ক বিভিন্ন কর্মকান্ডের কতটুকু ঝুঁকি রয়েছে তার বিষয়ে ভিন্নভিন্ন ধরণের তথ্যসূত্র রয়েছে। আপনি হয়তো আপনার প্রয়োজনীয় জিজ্ঞাসাটাই পেয়ে যাবেন কিন্তু সেটা কোন সোর্স থেকে এসেছে সেটা খুঁজে দেখা দরকার। মূলত ওয়েবটি কোন গবেষণা সংস্থা বা বিশ্ববিদ্যালয়ের কিনা সেটা দেখে নেয়া জরুরী মনে করি। তারপরে সেই প্রতিষ্ঠানটির উক্ত বিষয়ে কাজ করার কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে তাও জেনে নিতে পারেন। অর্থাৎ আপনি যে ওয়েব থেকে তথ্য জেনে নিচ্ছেন সেই ওয়েবের রিলায়েবিলিটি নিশ্চিত হতে হবে।

দ্বিতীয়ত, কোন ধরণের যৌনসম্পর্কই সেইফ মনে হলো না। প্রতিটাই এত ঘনিষ্টভাবে বিভিন্ন রিস্কফ্যাক্টরের সাথে জড়িত যে যৌনসম্পর্ক স্থাপনের খানিকসময় স্ফুর্তি করে আপনার পুরো জীবনটাই ধ্বংষ হয়ে যেতে পারে। এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। কারণ বিয়ের আগে কোথায় কোথায় দেহদান ও ভোগ করে এসেছে তা জানার কোন উপায় নাই। এসটিডি, এইচআইভি ও আরো বিভিন্ন ধরণের ভাইরাস যৌনাঙ্গ ও মুখের মাধ্যমে আপনাকে আক্রান্ত করতে পারে। যাদের একাধিক যৌনসংগী তাদের তো কথাই নেই, সম্ভবত পৃথিবীর সবচেয়ে ভালনারেবল জনগোষ্ঠী সেইসমস্ত চিড়িয়া।

একজন যৌনসংগীর সাথে যৌনসম্পর্ক স্থাপনের সময় যে বিষয়গুলো সতর্কমূলক পর্যবেক্ষণ করা উচিত সেগুলো হলো -

১. প্রথমেই রক্ত ও ইউরিন পরীক্ষা করে নিন উভয়ের। দেখুন এসটিডি বা এইচআইভির কোন জীবানূ আছে কিনা।
২. উপরের পরীক্ষা প্রতি এক মাস অন্তর করা উচিত। বিশেষত যারা একাধিক যৌনসম্পর্কে অভ্যস্ত তাদের এটা অবশ্য পালনীয়।
৩. কোন কারণে যৌনসংগীর এসব পরীক্ষা করানো সম্ভব না হলে, কোন ধরণের ওরাল সেক্স করবেন না।
৪. অবশ্যই কনডম ব্যবহার করবেন।

তবে পরীক্ষিত সংগী ছাড়া কারো সাথে যৌনসম্পর্ক স্থাপনে কনডম বা ওরাল সেক্স পরিহারও পুরোপুরি রক্ষা করতে নাও পারে কারণ হিউমান প‌্যাপিলোমাভাইরাস নামে একটা ভাইরাস শুধুমাত্র চর্মসংযোগেও ছড়াতে পারে যা আপনাকে উপহার দেবে গোটা গোটা ওয়ার্ট।

আমার আসলে জানা দরকার ছিল নারী স্বাস্থ্যের কিছু জটিল বিষয় যা লেডি ডাক্তারের সাথে শেয়ার করতে নার্ভাস লাগছিল, কিন্তু সেটা ঘাটতে লিংকে লিংকে যৌনসম্পর্কের অনেক কিছুই জানলাম। তবে সবচেয়ে অবাক হলাম ইসলামে যৌনতা বিষয়ক বিরাট এক তথ্য-ভান্ডার দেখে। একজায়গায় দেখলাম ইসলামে যেগুলো সন্বন্ধে পরিষ্কার নিষেধাজ্ঞা নাই, সেগুলো প্রাথমিকভাবে হালাল ধরে নেয়া হয়। মিশরের এক সুন্নী মহিলা স্কলার সে সূত্র বয়ান করে জানিয়েছেন, মুসলিমদের জন্য ওরাল সেক্স নিষেধ নয়। এমনকি সিমেন ও জায়েজ!
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৭ বিকাল ৪:৫৭
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×