গহীন অরণ্যে গরিলাদের নিয়ে গবেষণা করতে গিয়ে নৃতত্ত্ববিদ ডঃ ইথানের নতুন সম্পর্ক তৈরী হলো তাদের সাথে। গরিলাদের অনুভূতি যেন সে বুঝতে শিখেছে। তৈরী হলো তার নিজের পরিবার। বন্যপশুর প্রতিদিনের রোজনামচা, প্রেম-বিরহ সবই তার একান্ত আপন হয়ে উঠলো। বছরের পরে বছর ধরে ইথান সেই জঙ্গলে পড়ে রইলো।
গরিলাদের নিয়ে তৈরী তার সংসারে হঠাৎ কালো ছায়া নামলো। পশু হত্যাকারী একদল র্যাঞ্চার গরিলাদের শিকার করতে এলো। ইথান প্রতিরোধ করলো। র্যাঞ্চারদের আগ্রাসী ছোবলের হাত থেকে তার পরিবারকে রক্ষা করতে গিয়ে কয়েকজন শিকারীকে হত্যাও করলো। কিন্তু শেষ রক্ষা হলো না। গরিলারা মারা পড়লো, আর ইথানকে মানব হত্যার জন্য জেলে পুড়লো।
ডঃ ইথান কেন শিকারীদের খুন করলো সেটা জানতে আগ্রহী তরুন গবেষক ডঃ থিও। জেলে দীর্ঘকাল যে কারো সাথে একটা বাক্য বিনিময় করেনি তার মুখ খুলতে সক্ষম হয় থিও।

একসময় থিও খোজ পায় ডঃ ইথানের মনোজগতের। গরিলাদের সাথে তার আত্মিক সম্পর্ক গড়ে ওঠার ইতিবৃত্ত জেনে থিওর ভেতরে স্বাধীনতার নতুন অর্থ বোধ তৈরী হয়। ডঃ ইথানকে কাউন্সিলিং করতে গিয়ে থিও বলেছিল স্বাধীণতা কেবল স্বপ্ন নয়, এটা বাস্তবতাও। ইথান যা ভুলতে বসেছিল বলে তার ধারণা ছিল। কিন্তু ক্রমশ ইথানের সংস্পর্শে থিও বুঝতে পারে কত পরাধীন সে নিজেই - স্বাধীনতা বরঞ্চ থিওর কাছেই স্বপ্ন।

জিস্টুডিওতে গতকাল দেখলাম মুভিটা। শেষের অংশ মাত্র। চমৎকার লাগলো। ইনস্টিংকট। এ্যান্থনি হপকিনস মানেই সামথিং গ্রেট, আর ডঃ ইথানের চরিত্রে হপকিনস তো সেরার সেরা। সাথে আমার আরেকজন প্রিয় নান্দনিক অভিনেতা কিউবা গুডিং জুনিয়র হয়েছেন ডঃ থিও। গ্রেট কম্বিনেশন। এত চমৎকার ছবি এরা কিভাবে বানায়!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



