যাবো বলে এক দেশের তলপেটে পীড়া হচ্ছিলো। লবণ পানিতে মধু আছে।
অথচ প্রতিদিন এই নিয়ে ডাক্তারকে ফোন। নাদিমও বেশ উদার। কুমিল্লার কোন স্বাস্থ্য কেন্দ্রে অপারেশনের কাঁচি হাতে নিয়েও মনযোগ দিয়ে মোবাইল শ্রবণ করে।
যখন পেটের ভেতরে শলা-পরামর্শ চলে এসিডের, তখন স্বাস্থ্যবান রাত্র হওয়ার কথা। মেদহীন। কিন্তু এখন সে-সময়ে পৌঁছে যেতে পারি স্বাস্থ্যালয়ে। পারতাম। কিন্তু মোবাইল বলে কথা, ডাক্তার বাতাসে বিরাজমান।
তবে এরপরে নিয়ম করে লোসেকটিল। খাদ্যের আগে। পরে খেতে পারেন বটে, কিন্তু নিত্য নয়।
কিন্তু যা পেটের মধ্যে ঢুকছে সেখানে বাছবিচার নেই। আসবে অপার আগ্রহে, কেবল অবস্থানেই সংকুল।
এরপরে পীড়া হলে মনোপীড়া হবে। শরীরের ভেতরে কেবল শরীরই থাকে দেখছি। শুনেছিলাম মনও নাকি থাকে। বাকোয়াজ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



