চিমনী দিয়ে উড়তে উড়তে ধোঁয়া চলে যায় ধোয়াশে দেশে।
নীচে বাস্পিভূত ঘরের মাঝে ঘামছি। তোয়ালে পেচিয়ে দেয়ালে হেলান দিয়ে। আরেক ধোঁয়ার শলাকা হাতে।
অন্ধকার হলে হালকা একটা কিরণ নামে। জানালা গলে। জানালা খুলে।
এইটুকুন জায়গায় আমার রাত্রিবাস। ক্লান্তিনাশ। আর অজস্র চিন্তা জানালার শাট ডাউন। যখন উষ্ণতা বেড়ে যায়, চিমনীর দম ফেলার ফুরসুত মেলে না। আরো শীতলতম স্থানের স্বপ্ন দেখায়। বাতলে দেয় পথ। ম ম ম।
পথের নাম পথ রাখার কোন মানে নাই। এটা গন্তব্য। পথ হলো বসে থাকা, স্থিরতা। চিমনী থেকে যা ছড়ানো হয় তার মধ্যে রঙ নাই। আকার নাই। বিকার আছে কেবল।
তোয়ালের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাস্প, ঘনীভূত ধোয়ার পূর্বসূরী, চিমনীবতী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



