সম্ভবত আজকে বৃষ্টিদেবের নিশ্বাস ভারী হয়েছিলো দীর্ঘক্ষণ
৩০ শে জুন, ২০০৯ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিকেলটাকে বৃষ্টির প্যাকেটে মুড়িয়ে দাড়িয়ে ছিলাম। প্যাকেটের গায়ে নির্বিরোধী আস্ফালন - প্রিয় মুখোশের সান্নিধ্য। তেমন করে পুরান এয়ারপোর্ট রোড জলের মধ্যে থেমে যায়। সিএনজি নিশ্চল। একবার দেয়াল ঘেষে দাড়িয়ে আচ্ছাদন খুঁজলাম, কিন্তু বৃষ্টির এমন হাতখোলা আহবানে অফিস বাবু মত পাল্টালেন। ভিজলাম, ভিজলাম, ভিজলাম।
এইবারের বৃষ্টির ভেতরে আমি অনেক দার্শনিক জলকনা পেলাম। কিছু বৃষ্টির সজোর বর্ষণে একধরণের হুমকি থাকে। সেখানে বাতাসের প্রবাল্য লক্ষ্যণীয়। শিস কেটে বেরিয়ে যায়। একধরণের অফিস-ফেরত তাড়া।
তবে আর যাই হোক দেয়াল ঘেষে, যেখানে একসময় প্লেন নামতো, তার ভেতরে বৃক্ষরাজির ভেতরে বৃষ্টির মেলা বসেছিলো বেশ। পাতায় পাতায় নোয়ানুয়ি, ছোঁয়াছুঁয়ি। কতটা জরিয়ে ভেজাতে পারে একে অপরকে তার মহড়া। ভালই লাগলো। আমার গায়ে শার্ট চুবিয়ে কিছু বৃষ্টিবাহিত শীতলতা প্রলেপ দিলো। মোটামুটি বৃষ্টিরঞ্জন পুরো শরীরটাকেই মুড়িয়ে দিলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন