somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বরিশাল বাঙ জাতির আদি বাসভূমি

০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫৫৭ নম্বর পৃষ্ঠায় যেতে হবে। বইটির নাম "বরিশাল বিভাগের ইতিহাস" প্রথম খন্ড। লিখেছেন সিরাজ উদ্‌দীন আহ্‌মেদ। ষষ্ঠ পর্ব, প্রথম অধ্যায়। বাংলার শাসননীতি ও বরিশাল বিভাগ ১৯০১-১৯৪৮। শুরু হয়েছে এভাবে, "বাংলার রাজনীতি ও শাসনক্ষেত্রে বরিশাল বিভাগের অবদান বিশেষভাবে স্মরণীয়। ইংরেজ শাসনের নাগপাশ থেকে মুক্তি লাভের আন্দোলনে বরিশাল অগ্রণী ভূমিকা পালন করেছে। উপমহাদেশের রাজনীতি সম্পর্কে প্রবাদ আছে "বাংলাদেশ যা ভাবে বাকি ভারতবর্ষ তা আগামীকাল ভাবে। বরিশাল আজ যা ভাবে বাকি বাংলা আগামীকাল তা ভাবে"। বরিশালের ইতিহাস একটি জাতির আত্মপ্রতিষ্ঠা লাভের সংগ্রামের ইতিহাস। বরিশাল বাঙ জাতির আদি বাসভূমি। বাঙ থেকে বাঙ্গালা। বাঙ্গালা থেকে বাকলা। সাড়ে তিন হাজার বছর পূর্বে বাঙ জাতির সৃষ্টি।"।

দ্বিতীয় অনুচ্ছেদে আছে, "অগ্নিযুগের অগ্নিপুরুষ মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। তিনি ছিলেন গনতন্ত্রের পূজারী। তিনিই ভারতে প্রথম আইনসভা প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেছিলেন। তিনি এ জেলার ৪০ হাজার জনসাধারণের স্বাক্ষর সংগ্রহ করে আইনসভা প্রতিষ্ঠার এক বিরাট আবেদনপত্র ১৮৮৬ খ্রিঃ ব্রিটিশ পার্লামেন্টের নিকট প্রেরণ করেন। ১৮৮৭ খ্রিঃ মাদ্রাজে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে তিনি এ আবেদনপত্র প্রদর্শন করেন।"

বৃটিশ আমলে বরিশাল ঢাকা বিভাগের অন্তর্ভূক্ত ছিল। বরিশাল নামে নয়। তখন জেলার নাম ছিল বাকেরগঞ্জ এবং ফরিদপুর তখন এই জেলার অন্তর্ভূক্ত মহাকুমা ছিল। বাকেরগঞ্জের সবচেয়ে প্রসিদ্ধ শহর বরিশাল। লবণ উৎপাদন ও বেচাকেনার জন্য শহরের পত্তন ও সুখ্যাতি। ধারণা করা হয় বারি+সল্ট উচ্চারণ বিবর্তিত হয়ে বরিশাল শব্দের উৎপত্তি।

বরিশাল শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বাকেরগঞ্জ ছিল তখন জেলার সদরদপ্তর। এখন থেকে একশ বছর আগে জেলা শহর বরিশালে স্থানন্তরিত হয়। সেই থেকে বরিশাল হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সকল কর্মকান্ডের সূতিকাগার।

প্রতিবার যখন বরিশাল যাই ততবারই মনে হয় চমৎকার একটা শহর ছেড়ে গেছি। প্রতিটা মুহূর্ত উপভোগ করি। অনেক কিছু বদলে গেছে। প্রতিবার গিয়েই কেবল বদলে যাওয়া দেখি। দুদিন বরিশাল থেকে যা দেখেছি ও ভেবেছি তা নিয়ে পোস্ট লিখবো ভাবছি। একটা সূচীপত্র হবে এমন -

১. আবুল হাসানাত আবদুল্লাহর নানা বয়সী পোস্টার
২. বাদল দার ফটোকপিয়ার
৩. জোয়ার-ভাটার খাল
৪. জীবনানন্দ মিউজিয়াম
৫. ইলিশ মাছের হাহাকার
৬. বরিশাইল্লা লঞ্চের মাস্টার কেবিন
৭. কীত্তনখোলার মাঝি
৮. সার্টিফিকেট তোলার নানা ফ্যাসাং
৯. ইংরেজী ডিপার্টমেন্টের বাংলা সাহিত্য প্রীতি

আরো অনেককিছু মনে হচ্ছিলো, ভুলে গেছি। তবে দুঃখজনক হলো - কোন মিষ্টি খেতে পারি নাই। দুদিন আগে একজন আত্মীয়ের মৃত্যুতে মিষ্টি খাওয়ার চাপ্টারই ভুলে গেছিলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×