বলছিলাম বরিশালের কথা। নবগ্রাম রোডের খাল পেড়িয়ে জামিলের বাসায় যেতে হতো। তখনই খালটির নদী সংযোগ বিচ্ছিন্ন প্রায়। অথচ বাপদাদার মুখে শুনতাম এই খাল দিয়ে নৌকা যেতো। বড় বড় নৌকা। কড়াপুর হয়ে সন্ধ্যা, ধানসিড়ি নদীতে। এবার গিয়ে দেখলাম খালের কোন চিন্থ নাই। পুরাটা ভরাট করে ফেলেছে।
আরেকটা বড় খাল কাউনিয়ার মধ্যে দিয়ে গেছে। এবার সেদিকে যাওয়া হয়নি, জানি না সেটার অস্তিত্ব আছে কিনা। তবে বরিশাল শহরে কষ্মিনকালে কেউ জলাবদ্ধতা দেখেছে কিনা স্মরণ করতে না পারলেও এখন নিত্যনৈমত্তিক ঘটনা। একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায়।
শহরের ভেতরে আরো সরু সরু খাল ছিল। ড্রেনেজ একসময় উন্মুক্ত ছিল। এখন সেখানে মোটা মোটা পাইপ বসিয়ে খালগুলোকে আবদ্ধ ড্রেন করা হয়েছে। কিন্তু যা হয়, নগর-ব্যবস্থাপনার অব্যবস্থায় সেই ড্রেনগুলো প্রায়শই থাকে বন্ধ।
আমার মনে আছে একবার ছোটবেলায় নৌকায় চড়ে কাউনিয়ার খাল হয়ে নথুল্লাবাদ এসে উঠেছিলাম। তখনও খালের পানি মানুষজনের প্রত্যাহিক কাজে ব্যবহারের উপযোগী ছিল। এখন বোধহয় সবই ইতিহাস।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


