সাতদিন যাবত তুমুল টেনশিত ছিলাম। সাতদিন না, মাসখানেকই হবে, যখন রেজিগনেশন লেটার দিলাম। একমাসের নোটিশ মেনে নিলো না ম্যানেজমেন্ট। কিন্তু আশায় ছিলাম বিগত পাঁচ বছরের কন্ট্রিবিউশন বিবেচনা করে হয়তো তারা ছেড়ে দেবে। সময় যত শেষ হয়ে আসছিলো ততই কমপ্লিকেসি বাড়তে থাকলো। রিপ্লেসমেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি থেকে শুরু করে শর্টলিস্ট, সকল টেস্টফেস্ট করেও উপযুক্ত কাউকে পেলাম না। নিজের পজিশনের জন্য নিজেই নিয়োগকর্তা, কঠিন কাজ, জটিলতর মনস্তাত্বিক অবস্থা।
আমার রিপোর্টিং বসের অনমনীয় মনোভবের কারণে ক্রমশই হতাশ হচ্ছিলাম। অথচ নতুন এম্পলয়ার জানিয়ে দিয়েছে কোনভাবেই একমাসের বেশী তারা জয়েনিং ডেট এক্সটেন্ড করবে না। এদিকে এখান থেকে রিপ্লেসমেন্টকে ট্রেন-আপ না করে যেতেও দেবে না। অথচ সেই নিয়োগ কমপ্লিট হতে লাগবে আরো মাস দুই। জুলাই মাসের প্রতিটা দিন শুরু হলো চরম উদ্বেগে।
হঠাৎ করে ভোজভাজির মত সবকিছু পাল্টে গেলো। তৈরী করলাম একটা বিস্তারিত জবডেসক্রিপশন সাথে তা পালনের ম্যানুয়াল। স্বপ্রণোদিত হয়ে সম্ভাব্য সাময়িক অভ্যন্তরীণ কয়েকজন স্টাফকে ট্রেনআপ করলাম। বিস্তারিত নোটে এরপরেও কিভাবে আমি প্রতিষ্ঠানকে সহায়তা করবো সে বিষয়ে নানাবিধ পরামর্শ দিলাম। কাকতালীয়ভাবে বিষয়টা এত বেশী ম্যানেজমেন্টের পছন্দ হয়ে গেলো যে তারা আমাকে কনগ্রাচুলেট করলো। এবং অবশেষে চিড়ে ভিজলো।
গতকাল ফেয়ারওয়েল হয়ে গেলো। স্বপ্নের মত মনে হচ্ছে এখনও। দীর্ঘ পাঁচ বছরের যৌথবাস ছেড়ে যাচ্ছি বলে কষ্ট হচ্ছে না, বর্তমান প্রতিষ্ঠানটিকে আমি প্রচন্ড ভালবাসি। এরপরেও আমি একটা প্রজেক্টে কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে যাবো - যেটা আমার একটা স্বপ্নের প্রজেক্ট, বাংলাদেশের ওয়াটার প্রফেশনাল এবং আগ্রহীদের নিয়ে একটা ক্লাব, ছ'মাস হলো ফুল সুইং এ যাত্রা শুরু করেছে।
এখন মনে হচ্ছে দুঃস্বপ্ন দেখে মানুষ মাত্র কয়েকসেকেন্ডই।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


