এই পদ্ধতিতে অবশ্যই সকাল সাড়ে সাতটার মধ্যে পল্লবী মার্কেটের সামনে আসিতে হইবে। তখনও আপনি পাঁচছজন লাইনে পাইবেন। রুট নম্বর ওয়ান হিসাবে আমি গ্রামীন সার্ভিসকে বুঝাইতেছি। এই গাড়ীর সিস্টেম হইলো এর চারটা চাক্কা ঠিকই আছে কিন্তু না এটা বাস, মিনিবাস, মাইক্রোবাস বা টেম্পো। ইহার আদি নাম কি হইতে পারে জিগাইয়া কোন ড্রাইভার, হেলপারের কাছে সদুত্তর পাই নাই। সবাই কয় গ্রামীণ, আমিও কই গ্রামীণ।
ভিতরে বাসের মত চারটা দুই-আসন বিশিষ্ট সিট আছে। পেছনে, আড়াআড়ি মতন আর সামনে একটা টানা বেঞ্চি। ড্রাইভারের পাশে দুইটা সিট। বিশ থেকে বাইশজন মনে হয় বসতে পারবে। গুলশান পর্যন্ত ভাড়া ১৬টাকা।
দুইআসন বিশিষ্ট সিটে আমার মত দুইজনের বসতে রীতিমত হিমশিম খাইতে হয়। সামনে এত স্পেস কম যে হাঁটু ঘরে রাইখা আসলে আরামে বসা যাইবে।
পল্লবী থাইক্কা উঠতেই সিট মোটামুটি ফিলাপ কিন্তু মিরপুর দশে আইসা দেখবেন লম্বা লাইন। দুই/চারজনের বেশী ওঠার চান্স কম। তবে পল্লবী থেকে দুইচারজন দুইটাকা ভাড়া দিয়া দশ নম্বরে নামে। সেই সিটগুলানে দশ নম্বর থেকে পাবলিক বসতে পারে।
শাহীন স্কুলের সামনে থেকে খালি হইতে শুরু করে। মিরপুর থাইক্কা অনেক পিচ্চিপাচ্চারে বাপ-মা স্কুলে লইয়া যায় এই গ্রামীণে চড়াইয়া। গাড়ীর মধ্যে কোন পাবলিক কোন কথা কয় না। সবাই কেমন যেন ঝিমাইতে থাকে। প্রত্যেকে প্রত্যেকের শরীরের স্পর্শ পাইতে থাকে।
সাড়ে সাতটায় উঠলে গুলশান-২ নম্বরে পৌঁছুতে পারবেন ঘন্টাখানেকের মধ্যে। ড্রাইভারদের বেশীরভাগের দুই-নম্বর লাইসেন্স। কাকলীর ট্রাফিক এইগুলানের থাইক্কা ঘুষ খায়। কারণ ওইখান থেকে কিছু পাবলিক তুলে থাকে গাড়ীতে, যার জন্য একটু থামতে হয়। যেখানে গাড়ী স্লো করার কোন নিয়ম নাই।
পল্লবী থেকে গুলশান-২ নম্বরের যাবার জন্য গ্রামীণ সবচেয়ে নির্ভরযোগ্য সার্ভিস বইলা মনে হইতেছে। আপনিও যদি মনে করেন এইটা বেস্ট তবে এসএমএস করতে লিখুন আর-১ এবং পাঠিয়ে দিন ### নম্বরে, যেকোন মোবাইল থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


