somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামগড়ের সুইনপ্রু - জাতিয় পর্যায়ের কোন প্রতিযোগীতায় একজন আদিবাসীর দৃপ্ত পদচারণা

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থাপ্পর মেরে একুশে টেলিভিশনের দাত ফেলে দিতে ইচ্ছে করছে। নাচেগানে নাম্বার ওয়ান নামের একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের শীর্ষ সাতের একজন সুইনপ্রুর খাগড়াছড়ির বাড়ীতে ভ্রমণ দেখাচ্ছিলো। কিন্তু এক মিনিট পরে পরে বিজ্ঞাপন বিরতী। আবাল একটা উপস্থাপক প্রতিবার বিজ্ঞাপন বিরতী থেকে ফেরার পরে একই কথা বলছিলো, কমার্শিয়াল ব্রেকের পরে আবার আমরা ফিরে এলাম...আপনারা দেখছেন সবার প্রিয় অনুষ্ঠান নাচেগানে নাম্বার ওয়ান একুশে টেলিভিশনে...ব্লা ব্লা ব্লা! বিজ্ঞাপনের ন্যুনতম সেন্সও একুশে টেলিভিশনের দেখলাম না। বিশ্বাস করেন স্রেফ এক মিনিট পর পর কমার্শিয়াল ব্রেক নিয়েছে তিনচারমিনিটের! সব কটা দাত ফেলে দেয়া উচিত চড়িয়ে!

যার কথা বলছিলাম সেই সুইনপ্রু দরিদ্র পিতা মাতার সন্তান। একদম একক প্রচেষ্টায় গান শিখেছে, নাচ শিখেছে...এবং বাজিমাত করে দিয়ে টপ সেভেনে উঠে এসেছে। তাকে নিয়ে গ্রামবাসীর উচ্ছ্বাস, সম্বর্ধনা দেখে মনে হলো এধরণের মিউজিক্যাল কম্পিটিশনে ভোটাভুটির সিস্টেমটা আঞ্চলিক প্রতিনিধিত্বকে চাঙা রাখে। গড়ে তুলছে আঞ্চলিক ঐক্য এবং এমন জাতিয় পর্যায়ের কোন স্বীকৃতি সংশ্লিষ্ট অঞ্চলের মানুষকে প্রকারন্তরে আত্মবিশ্বাসী হতে ব্যাপক সহায়তা করে। যদিও আদিবাসীদের মধ্যে থেকে একজন প্রতিযোগীর শীর্ষ সাড়িতে উঠে আসা এবং তার পেছনে ব্রাকের কিশোরীক্লাবের ভূমিকা থাকার আড়ালে একধরণের কর্পোরেট নির্ধারিত যোগাযোগের ইংগিত থাকলেও সুইনপ্রুর প্রতিভাকে অস্বীকার করা যায় না।

যে পর্বে সুইনপ্রু নেচেছে এবং গেয়েছে সেটা দেখা হয়নি। আসলে নাচেগানে নাম্বার ওয়ান নামে কোন যে প্রতিযোগিতা হচ্ছে সেটাই জানা ছিল না। গ্রামের নানা আয়োজনের মাঝে এক ঝলক সুইনপ্রুর নাচ দেখা গেল। পাহাড়ী একটা গানের সাথে মার্মা নৃত্য - পুরাপুরি মুগ্ধ হতে হয়, আমিও হয়েছি।

দেখা যাক, সুইনপ্রু কতদূরে যায়। সুইনপ্রুর পর্বগুলো দেখতে হবে। তবে তখনও যদি এমন বিজ্ঞাপন ভাওতাবাজি শুরু করে সত্যিই এক চড়ে একুশে টেলিভিশনের সবকটা দাত ফেলে দেবো।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×