somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোড এক্সিডেন্ট বা অপহত্যার লাশ কেন এত অযত্নে পড়ে থাকে?

২৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যু সংবাদ শুনলে বুকের মধ্যে কেমন ছ্যাত করে ওঠে। ইদানিং টিভিতেও নির্জিবভাবে বিভৎস লাশগুলো দেখাচ্ছে - যেন এ আমাদের নিত্যদিনের অভ্যস্ত দৃশ্য। রোড এক্সিডেন্ট বা অপহত্যার যেকোন লাশ ছালার চট বা হোগল পাতার পাটিতে মুড়িয়ে দড়িতে বেধে উন্মুক্ত ভ্যানে চড়িয়ে লাশ কাটা ঘরে নিয়ে যায় - রীতিমত রোমহর্ষক। গতকাল টিভিতে এমন কয়েকটা দৃশ্য দেখে ভাবছিলাম তাই।

এরপরে সত্যিই ছ্যাত করে উঠলো সকালে। একবার না। দুই দুইবার। প্রথমবার ছ্যাত করা নিউজটা দিলো এনজিও ফোরামের শাহীন। বিএমকলেজের ক্লাসমেট। বললো মান্নার বোন মনিরা নাকি ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। মান্না আমার ফ্রেন্ড - কেমিস্ট্রির ফজলুল হক স্যারের ছেলে। বরিশালে আমাদের ও মান্নাদের বাসা ছিল মুখোমুখি। মনিরা বরিশাল মেডিকেল কলেজ থেকে পাস করেছে, ডাক্তার ছেলের সাথে বিয়ে হয়েছে - এই পর্যন্ত জানতাম। মান্নার মা-বাবা দুজনই ভীষণ ধর্মভীরু মানুষ, মনিরাও সর্বক্ষণ বোরখা পড়তো। সংবাদটা শুনে রনিকে ফোন করলাম - ও অলরেডি জেনে গেছে খবর, বললো, মনিরাকে নাকি তার স্বামী মেরে ফ্যানে ঝুলিয়ে রেখেছে! একটা মানুষকে কিভাবে আরেকটা মানুষ এমন নির্দয়ভাবে মেরে ফেলে, অবিশ্বাস্য!

রনির সাথে ফোনালাপের শেষদিকে সে আরেকবার বুকটা ছ্যাত করিয়ে দিল। বললো, বৈদ্যপাড়ার হাফেজ সাহেব মানে আমাদের বিখ্যাত রংবাজ বন্ধু রিপন নাকি গতকাল নারায়নগঞ্জে মটর সাইকেল এক্সিডেন্টে মারা গেছে। বিএমকলেজে পড়েছে এমন কোন ছেলেমেয়ে হাফেজ সাহেবের নামের সাথে পরিচিত না হয়ে পারে না। ছোটবেলা হাফিজিতে ভর্তি হয়েছিলো বলে তার নিক হয়ে গেছিলো হাফিজ সাহেব। আমার সাথে দশ/বারো বছর যোগাযোগ নাই, কিন্তু শুনেছিলাম হাফিজ সাহেব নাকি এখন চাকুরীবাকুরী করে পুরা নিরীহ সজ্জন হয়ে গেছে।

একদিন দুই দুইটা পরিচিত মানুষের মৃত্যু সংবাদ শুনলাম। চোখে ভাসছে ছালার চট বা হোগল পাতার পাটিতে মুড়িয়ে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়ার রোমহর্ষক দৃশ্য। পরিচিত মানুষদের এমন অবস্থায় দেখা দুর্বিসহ। কে জানে হয়তো আমাকেও এভাবে একদিন ভ্যানে চড়ে যেতে হবে লাশকাটা ঘরে!
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×