somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণ মহামারীতে আক্রান্ত বাংলাদেশ

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক সময়ে ধর্ষণের খবর প্রচারে মিডিয়া গুরুত্ব দিচ্ছে বলে সম্ভবত আমাদের কাছে মহামারীর মত মনে হচ্ছে। নইলে পরিসংখ্যান যতদূর মনে পড়ে গতবছরও কম ছিলো না, এর আগের বছরের পরিমাণ ও কম না।

সমাজে রেপ-ভিক্টিমদের স্টিগমাটাইজড করা হয় বলে সম্ভবত বেঁচে যাওয়া নারীরা সামাজিক কোনো সালিশীর ফলে মুখ বন্ধ করে ফেলে। এবং এর ফলে বড় ধরণের শাস্তির কথাও আমরা শুনি নাই।

আইনেও বড় ধরণের কোনো ঝামেলা আছে। রেপিস্টদের শাস্তিকে দৃষ্টান্তমূলক না করা হলে এটা কমবে না।

সামাজিক অনুশাসনে, মহল্লা-ভিত্তিক কোনো কাঠামোতে, সুস্থ্য সাংস্কৃতিক ও মননশীলতা বিকাশের কোনো চর্চা নাই। এর বিপরীতে আছে ধর্মীয় উন্মাদনার প্রচারণা, স্থানীয় পর্যায় পর্যন্ত, যেখানে নারীর প্রতি থাকছে অশ্লীলতার প্রচারণা। যা রেপিস্ট হায়েনা তৈরীতে সহায়ক ভূমিকা পালন করে।

এছাড়া, দেখতে হবে ড্রাগের সহজলভ্যতা। যেভাবে ড্রাগ রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে, এবং ঝিমানো টাইপের ড্রাগের বদলে উত্তেজনা বর্ধক ড্রাগ এখন যেভাবে সহজলভ্য হচ্ছে - তার একটা প্রভাব ধর্ষণে রয়েছে বলে ধারণা করি।

এর সাথে ঢাকা শহরে কোনো বৈধ ব্রথেল না থাকাটাও একটা কারণ হতে পারে। এখন যৌনকর্মীরা রাস্তার মোড়ে মোড়ে, এসব যৌনকর্মীদের বেশীরভাগই ধর্ষণের শিকার হয়। যাদের মধ্যে আছে পুলিশ থেকে শুরু করে উঠতি মাস্তান। তাদের কেস কোনো থানায় নথিভূক্ত হয় না।

আমি মনে করি সময় এসেছে এখনই -

১. আইনে কি আছে, আর কি শাস্তি হওয়া উচিত তার একটা খসড়া তৈরী করে ফেলা;
২. ঢাকা শহর এবং ঢাকার বাইরে স্থানীয় ভিত্তিক ক্যাম্পেইন, র‍্যানডম ডোর টু ডোর লিফলেট বিতরণ;
৩. স্থানীয় পর্যায়ে জন-প্রশাসনের সাথে, (বিশেষত রাজনৈতিক নেতা, মহল্লার প্রভাবশালী মহল) সাংস্কৃতিক কর্মীদের নিয়ে কমপক্ষে ছ'মাস ব্যাপী নানান মহল্লায় গণসংযোগের একটা ক্যালেন্ডার ও তার জন্য ভলান্টিয়ার সংগ্রহ;
৪. মাদক সরবরাহ ও বিক্রয়ের স্থানগুলো চিহ্নিত ও উন্মোচন করা, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়া;
৫. ধর্ষকদের পরিচয় ও তার জীবন বৃত্তান্ত, তার পরিবারের ভেতরে ধর্ষকামীতার উৎস অনুসন্ধান ও তার ব্যাপক প্রচার;
৬. থানায় ভিক্টিমদের সহায়তার বিষয়ে প্রচলিত ব্যবস্থাকে আধুনিকায়নের ব্যবস্থা করা;
৭. ভিক্টিমরা যেনো মুখ খুলতে সাহস পায় সেজন্য সরকার, এনজিও ও মিডিয়াতে ব্যাপক প্রচারণা চালাতে বাধ্য করা।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×